News Flash

  • Home
  • Uncategorized
  • Mohun Bagan beats Majia Sports : বেঙ্গালুরুর পর এএফসি কাপে মাজিয়া স্পোর্টসকেও হারাল এটিকে মোহনবাগান
Image

Mohun Bagan beats Majia Sports : বেঙ্গালুরুর পর এএফসি কাপে মাজিয়া স্পোর্টসকেও হারাল এটিকে মোহনবাগান

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : বেঙ্গালুরু এফসির পর এবার মলদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনকে ক্লাবকেও হারাল এটিকে মোহনবাগান। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুরন্ত ফুটবল উপহার দিল সবুজ-মেরুন ব্রিগেড। লিস্টন কোলাসো, রয় কৃষ্ণ এবং মনবীরের দুরন্ত গোলে এএফসি কাপের গ্রুপ ‘ডি’-র দ্বিতীয় ম্যাচেও জয় পেল হাবাস বাহিনী। সেই সঙ্গে শেষ চারে যাওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেল তাঁরা।

প্রথম ম্যাচে ভারতীয় ফুটবলের চিরপ্রতিদ্বন্দ্বী বেঙ্গালুরু এফসিকে হারালেও সারা ম্যাচে বল পজেশন কিন্তু বেশ ভালই ছিল সুনীল ছেত্রীদের। কিন্তু মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে এটিকে মোহনবাগান কোচ হাবাস পরের রাউন্ডে যাওয়া নিয়ে কোনও আলোচনা শুনতেই রাজি ছিলেন না। সমীহ করছিলেন প্রতিপক্ষকে। তাঁর মাথায় শুধুই শনিবারের মাজিয়া স্পোর্টস ম্যাচটিই ঘুরছিল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই একেবারে যেন অন্য সবুজ-মেরুন। এই সময় একের পর এক আক্রমণ তুলে আনেন রয় কৃষ্ণরা। বল পজিশনে মাজিয়া এগিয়ে থাকলেও আক্রমণের ধার বেশি ছিল সবুজ-মেরুনের। আর তারই সুফল পায় হাবাসবাহিনী। ৪৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান লিস্টন কোলাসো। এরপর ৬৪ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দেন সেই রয় কৃষ্ণ। আর ৭৭ মিনিটে মাজিয়া স্পোর্টসের কফিনে শেষ পেরেকটি পোঁতেন মনবীর সিং। শেষপর্যন্ত ৩-১ গোলে জিতে পরের পর্বে যাওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়ে গেল সবুজ-মেরুন ব্রিগেড।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top