News Flash

  • Home
  • Uncategorized
  • ​​Liverpool easy win in the EPL : মেসিহীন বার্সেলোনা, ইপিএলে সহজ জয় লিভারপুলের
Image

​​Liverpool easy win in the EPL : মেসিহীন বার্সেলোনা, ইপিএলে সহজ জয় লিভারপুলের

বার্সেলোনা, ২২ আগস্ট (হি.স.) : লা লিগার দ্বিতীয় ম্যাচে ছন্দহীন বার্সেলোনা। অ্যাটলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে হেরেও যেতে পারত তারা। লিওনেল মেসি চলে যাওয়ার পর প্রথম হারের মুখ দেখতে হবে বলে মনে করছিলেন সমর্থকরা। তবে রক্ষাকর্তা হয়ে উঠলেন মেমফিস ডিপে। অন্য দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচেও জয় পেল লিভারপুল।

বার্সেলোনার বিরুদ্ধে ৫০ মিনিটের মাথায় গোল করে এগিয়ে যায় বিলবাও। গোল করেন ইনিগো মারতিনেজ। সেই গোল শোধ করেন এই মরসুমে বার্সেলোনায় আসা নেদারল্যান্ডসের স্ট্রাইকার ডিপে। বার্সেলোনার হয়ে প্রথম গোল করলেন তিনি। সের্খিয়ো রোবের্তোর উঁচু করে পাঠানো পাস ধরে সাজিয়ে নেন নিজের বাঁ পায়ে। তারপর জোরালো শটে ঢুকিয়ে দেন গোলে। তবে ম্যাচের বাকি সময় আর গোল পায়নি বার্সেলোনা। ১-১ ড্র হয়ে যায় ম্যাচ।
ইপিএল-এ বার্নলেকে হারিয়ে দেয় লিভারপুল। আগের ম্যাচে নরউইককে ৩-০ গোলে হারানোর পর শনিবার তারা জেতে ২-০ গোলে। লিগ টেবিলের শীর্ষে লিভারপুলই। ডিয়োগো জোটা এবং সাদিয়ো মানে গোল করেন। ২৭ মিনিটের মাথায় গোল করেছিলেন মহম্মদ সালহ। তবে ভারের মাধ্যমে দেখে সেই গোল বাতিল করে দেন রেফারি।

প্রিমিয়ার লিগে রবিবার খেলতে নামবে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সাদাম্পটনের বিরুদ্ধে খেলবে তারা। টটেনহ্যাম খেলবে উলভসের বিরুদ্ধে। চেলসি বনাম আর্সেনাল খেলাও রয়েছে রবিবার। লা লিগায় রিয়াল মাদ্রিদ খেলবে লেভানতের বিরুদ্ধে। অন্য দিকে এদিনই সিরি আ-তে উদিনেসের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসের খেলা রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top