News Flash

  • Home
  • Uncategorized
  • ঘোষিত হল সাফ চ্যাম্পিয়নশিপের সূচি, ৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের
Image

ঘোষিত হল সাফ চ্যাম্পিয়নশিপের সূচি, ৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু ভারতের

নয়াদিল্লি, ২০ আগস্ট (হি.স.) : ঘোষিত হল সাফ চ্যাম্পিয়নশিপের সূচি । সর্বভারতীয় ফুটবল সংস্থা জানিয়েছে, আগামী ৩ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু ভারতের। এবছর মলদ্বীপের মালেতে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। ভারত-সহ মোট পাঁচটি দল এই প্রতিযোগিতায় খেলবে।

৩ অক্টোবর প্রথম দিনই বাংলাদেশের বিরুদ্ধে নামবে ভারত। এরপর তাদের খেলা যথাক্রমে শ্রীলঙ্কা (৬ অক্টোবর), নেপাল (৮ অক্টোবর) এবং মলদ্বীপের (১১ অক্টোবর) সঙ্গে। রাউন্ড রবিন নিয়মে খেলা হবে। শীর্ষে থাকা দুটি দল ফাইনাল খেলবে, যা হবে ১৩ অক্টোবর।

ভারতের জাতীয় ফুটবল দল এখন কলকাতায় প্রস্তুতি শিবির চালাচ্ছে। তবে ক্লাবের হয়ে খেলার কারণে অনেকেই সেই শিবিরে নেই। সুনীল ছেত্রী, প্রীতম কোটাল, শুভাশিস বসুরা ব্যস্ত এএফসি কাপে খেলতে। সেই প্রতিযোগিতা হলে তাঁরা জাতীয় শিবিরে যোগ দেবেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নেপালের বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা রয়েছে ভারতের। তবে ক্রোয়েশিয়ার ক্লাব সিবেনিকে যোগ দেওয়া সন্দেশ ঝিঙ্গন সেই ম্যাচগুলিতে খেলতে পারবেন কি না, তা নিশ্চিত নয়। সুনীল ছেত্রী-সহ বাকিদের পাওয়ার আশা করছেন কোচ ইগর স্তিমাচ।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top