News Flash

  • Home
  • Uncategorized
  • Students blocked the road : স্কুল ঘর মেরামতের দাবিতে পথ অবরোধ করল ছাত্র ছাত্রীরা
Image

Students blocked the road : স্কুল ঘর মেরামতের দাবিতে পথ অবরোধ করল ছাত্র ছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।। স্কুল ঘর মেরামতের দাবিতে শুক্রবার পথ অবরোধ করে বৃক্ষদা রিয়াং পাড়া এসসি স্কুলের ছাত্র ছাত্রীরা। ঘটনা গঙ্গানগর ব্লকের অধীন বৃক্ষদা রিয়াং পাড়ায়। শুক্রবার সকাল থেকে গঙ্গানগর ব্লকের বৃক্ষদা রিয়াং পাড়া এসবি স্কুলের ছাত্র ছাত্রীরা অভিভাবকদের সাথে নিয়ে গন্ডাছড়া-আমবাসা রাস্তা অবরোধ করে। অবরোধকারীদের বক্তব্য তাদের স্কুল ঘরের চাউনি বেশ কয়েক মাস পূর্বে ঘূর্ণিঝড়ে ভেঙ্গে দিয়েছে।

স্কুল ঘরটি সারাই করার জন্য ছাত্র ছাত্রীরা বেশ কয়েকবার শিক্ষা দপ্তরে এমনকি বিডিও, মহকুমা শাসকের নিকট দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। অবশেষে বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান প্রশাসনের আধিকারিকরা। তারা অবরোধকারী ছাত্র ছাত্রী,অভিভাবকদের সঙ্গে কথা বলে স্কুল ঘর সারাই করার প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয়। এদিকে রাস্তা অবরোধের ফলে অবরোধের দুই দিকে অসংখ্য যানবাহন আটকিয়ে পড়ে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top