News Flash

  • Home
  • Uncategorized
  • Corruption is going on : পানিসাগরে উন্নয়নের কাজ নিয়ে চলছে দুর্নীতি
Image

Corruption is going on : পানিসাগরে উন্নয়নের কাজ নিয়ে চলছে দুর্নীতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। পানিসাগর গ্রাম উন্নয়ন দপ্তরের সহকারী বাস্তুকার দপ্তরে উন্নয়নের কাজ নিয়ে চলছে সাগরচুরি দুর্নীতি । অফিসের কর্মযজ্ঞ নিয়েও চলছে চরম অবহেলা। পানিসাগর মহকুমার গ্রাম উন্নয়ন দপ্তরের সহকারী বাস্তুকার সুজিত দত্ত প্রতি সপ্তাহের শুক্রবার আগরতলা নিজ বাড়িতে চলে যান ।শনি, রবি, সোম কাটিয়ে মঙ্গলে অফিসে আসেন। যার দরুণ দপ্তরের অনেক উন্নয়নমূলক কাজ মুখথুবর‍ে পড়েছে। সরকারি কর্মচারীগণ চাকুরী নিয়মনীতি অনুযায়ী কর্মস্থল থেকে আট কিমি এর বাহিরে যাওয়া বা থাকা নীয়মনীতির বিরুদ্ধে। যদি কোনো কর্মচারী আট কিলোমিটারের বাইরে বাড়িতে বা অন্য কোনো স্থানে যেতে হয় তবে দপ্তরের অনুমতি নেওয়া প্রয়োজন।

পানিসাগর মহকুমার গ্রাম উন্নয়ন দপ্তরের সহকারী বাস্তুকার এই নিয়মনীতির কোনো তোয়াক্কা করছেন না। প্রতি সপ্তাহের শুক্রবার এটেন্ডেন্স সাক্ষর করে সকালের ট্রেনে আগরতলায় চলে যান। পরবর্তী সপ্তাহের মঙ্গলবারে ট্রেনে উনি পানিসাগর অফিসে আসেন।অত্যন্ত পরিতাপের বিষয় গোটা দেশ যেখানে ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করছে ১৫ই আগষ্ট। প্রতি সরকারি বা বে-সরকারি দপ্তরের কর্ণধার জাতীয় পতাকা উত্তোলন করছেন। অথচ সে ক্ষেত্রে জাতীয় পতাকা উত্তোলন করে পানিসাগর গ্রাম উন্নয়ন দপ্তরের ইঞ্জিনিয়ার সুজিত বাবু শুক্রবার কোন রকম অনুমতি ছাড়া আগরতলা নিজ বাড়িতে চলে যান। অথচ সরকারি রেজিস্টারে উনার উপস্থিতির স্বাক্ষর রয়েছে। শুক্রবার উনার দপ্তরে গিয়ে উনাকে পাওয়া যায়নি।

জাতীয় পতাকা উত্তোলন করেন দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ারগণ। এই অবস্থা দপ্তরের চলছে। দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সব কিছু জেনেশুনেও ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন। এদিকে পানিসাগর মহকুমার গ্রাম উন্নয়ন দপ্তরের অফিস থেকে যতগুলো উন্নয়নের কাজ হয়েছে বা চলছে সমস্তকাজগুলাতে চলছে সাগরচুরি দুর্নীতি। অনেকগুলো উন্নয়নের কাজে অতিরিক্ত লক্ষ লক্ষ টাকা ব্যয় দেখিয়ে ঠিকেদার জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সহকারী বাস্তুকার এই ত্রয়ী সমন্বয়ে হাতিয়ে ফেলা হয়েছে বলে দপ্তরসূত্রে খবর।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top