News Flash

  • Home
  • Uncategorized
  • Increase in petrol and diesel prices : পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল রাজ্যবাসীর
Image

Increase in petrol and diesel prices : পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল রাজ্যবাসীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ আগস্ট।। পেট্রোল ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল দেশবাসী। জ্বালানির মূল্য হ্রাস করার জন্য বিভিন্ন মহল থেকে বারবার দাবি জানানো সত্ত্বেও সরকার এসব বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।


কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পেট্রোল ও ডিজেলের মূল্য হ্রাস করার কোনো সম্ভাবনা নেই। স্বাভাবিক কারণেই মানুষের মধ্যে হতাশা বাড়ছে। জ্বালানির মূল্য রাশ না হলে যানবাহনের ভাড়া বৃদ্ধি পাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উপর এর প্রভাব পড়তে বাধ্য।পেট্রোল এবং ডিজেলের অতিরিক্ত মূল্য বৃদ্ধির কারণে সাধারণ জনগণের নাজেহাল অবস্থা। সরকারকে বারবার বলার পরও পেট্রোল-ডিজেলের দাম কমানোর বিষয় নিয়ে কোনরকম হেলদোল নেই।

কিছুদিন আগে দেখা গেছিল যে রাজনৈতিক দলগুলো পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছিল। কিন্তু এখন আর তাদের কেউ পেট্রোল ডিজলের বিষয় নিয়ে কথা বলতে দেখা যায় না বললেই চলে। সাধারণ জনগনের একটাই দাবি যাতে অতি শীঘ্রই পেট্রোল-ডিজেলের দাম কমানো হয় ।রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোরালো দাবি উঠেছে। অভিজ্ঞ মহলের অভিমত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার পেট্রোল ও ডিজেলের উপর থেকে কর কিছুটা কমিয়ে দিলে পেট্রোল ডিজেলের মূল্য কমানো সম্ভব।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top