News Flash

  • Home
  • Uncategorized
  • Slander and conspiracy against Tripura Chief Minister : ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুত্সা ও ষড়যন্ত্র, প্রতিবাদ কর্মসূচি স্থির বিজেপি যুব ও মহিলা মোর্চার
Image

Slander and conspiracy against Tripura Chief Minister : ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুত্সা ও ষড়যন্ত্র, প্রতিবাদ কর্মসূচি স্থির বিজেপি যুব ও মহিলা মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উপর হামলা এবং কুত্সা ও ষড়যন্ত্র করার প্রতিবাদে গর্জে উঠবে বিজেপি যুব ও মহিলা মোর্চা। প্রতিবাদের কর্মসূচি হিসেবে আগরতলা সহ সারা রাজ্যে বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। আগামী ১৩ আগস্ট ত্রিপুরা কাঁপিয়ে মিছিলে অংশ নেবেন যুব ও মহিলা মোর্চার কর্মীরা।

এ-বিষয়ে বিজেপি প্রদেশ মিডিয়া সেল ইনচার্জ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উপর হামলা ও তাঁর প্রতি সিপিএম ও তৃণমূলের অশালীন ভাষা প্রয়োগ এবং ঘৃন্য রাজনৈতিক চক্রান্ত রাজ্যের শান্ত পরিবেশকে অশান্ত করে তুলেছে। তারই প্রতিবাদে আগামী ১৩ আগস্ট প্রদেশ বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চার উদ্যোগ সারা রাজ্যে দুপুর ২টায় একযোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংঘটিত করা হবে।

তিনি বলেন, সদর শহর ও সদর গ্রামীণ জেলার ১৪টি মন্ডল এক সাথে আগরতলা শহরে এই প্রতিবাদ কর্মসূচী পালন করবে। প্রতিবাদ সূচীর অঙ্গ হিসাবে রবীন্দ্রভবন থেকে মিছিল করে প্যারাডাইস চৌহমুনীতে পথসভার মাধ্যমে শেষ হবে এবং বাকি মন্ডলগুলি নিজ নিজ এলাকায় এই বিক্ষোভ মিছিল সংঘটিত করবে। তাঁর দাবি, ইতিমধ্যে গতকাল থেকে শক্তিকেন্দ্রভিত্তিক প্রতিবাদ কর্মসূচী পালন করা হচ্ছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top