News Flash

  • Home
  • Uncategorized
  • গুরুত্বপূর্ণ আলোচনাই হয়নি, বিরোধীদের খারাপ দেখাতে চাইছে সরকার : অধীর
Image

গুরুত্বপূর্ণ আলোচনাই হয়নি, বিরোধীদের খারাপ দেখাতে চাইছে সরকার : অধীর

নয়াদিল্লি, ১১ আগস্ট (হি.স.): নির্ধারিত সময়ের আগেই শেষ হয়েছে লোকসভার অধিবেশন। আর তা নিয়েই ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। অধীরের মতে, “গুরুত্বপূর্ণ কোনও আলোচনাই হয়নি, বিরোধীদের শুধু খারাপ দেখাতে চাইছে সরকার।” বুধবার অধীর বলেছেন, “নির্ধারিত সময়ের আগেই শেষ করা হয়েছে লোকসভার অধিবেশন। সরকার আচমকাই এই সিদ্ধান্ত নিয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়ে কোনও আলোচনাই হয়নি। সরকার শুধুমাত্র বিরোধীদের খারাপ দেখাতে চাইছে।”

অধীর বলেছেন, “প্রধানমন্ত্রীকে বুধবারই প্রথম দেখা গেল, যখন সবকিছু শেষ, তখন তিনি উপস্থিত হলেন। আলোচনা না করেই বিল পাশ করেছে সরকার, শুধুমাত্র ওবিসি বিল ছাড়া। কয়েক মিনিটের মধ্যেই বিল পাশ করা হয়েছে, সরকারের আরও একটি রেকর্ড….। বিরোধীরা যখন বক্তব্য রাখে তখন সম্প্রচার করে না এই সরকার।” অধীর আরও বলেছেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, কৃষক সমস্যা, মুদ্রাস্ফীতি, টিকাকরণ নিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম, কিন্তু কোনও লাভ হয়নি। ৭-৮ মিনিটের মধ্যেই বিল পাশ হয়েছে। আমাদের আবেদন শোনাই হয়নি।”

পেগাসাস নিয়ে বাদল অধিবেশনের শুরু থেকেই আলোচনার দাবি জানিয়েছিল বিরোধীরা। এ প্রসঙ্গে অধীর বলেছেন, “বারবার অনুরোধ করা সত্ত্বেও, পেগাসাস নিয়ে আলোচনা (উভয়কক্ষে) করা হয়নি। অথচ এই বিষয়ে বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি এই নিয়ে আলোচনা করছে, আমাদের দাবি কেন উপেক্ষা করা হল?”

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top