News Flash

  • Home
  • Uncategorized
  • Five Trinamool activists were arrested : দিল্লীতে লড়াই চললেও আমবাসায় ফের পাঁচ তৃণমূলী গ্রেপ্তার, জেলে প্রেরণ
Image

Five Trinamool activists were arrested : দিল্লীতে লড়াই চললেও আমবাসায় ফের পাঁচ তৃণমূলী গ্রেপ্তার, জেলে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ দিল্লীতে লড়াই চললেও আমবাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পাঁচ কর্মীকে৷ সম্প্রতি আমবাসায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে শাসক দলের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ সেই সময় পুলিশ চৌদ্দজন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছিল৷ ঘটনার পর দিল্লীতে সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছিল তৃণমূল কংগ্রেসের সাংসদরা৷ এই সংঘর্ষের ঘটনায় পার্বতী রাজ্য ত্রিপুরার আমবাসাকে তুলে ধরা হয়েছিল জাতীয় রাজধানী দিল্লীতে৷


রাজ্যে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পাঁচ তৃণমূল কর্মীকে সাতদিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত৷ তাতে ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে সুর চড়িয়েছেন তৃণমূল নেতা তথা পশ্চিমবঙ্গের মন্ত্রী মলয় ঘটক৷ এদিকে, তৃণমূল কর্মীদের গ্রেফতারের ঘটনায় টুইটারে অতি সরব হয়েছেন দলের মুখপাত্র কুণাল ঘোষ৷ তাঁর বক্তব্য, ত্রিপুরায় বিজেপি ভয় পেয়েছে, তা প্রমাণিত হয়েছে৷


প্রসঙ্গত, ত্রিপুরায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় পাঁচ তৃণমূল কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাঁদের আজ মঙ্গলবার ধলাই জেলা আদালতে সোপর্দ করেছে আমবাসা পুলিশ৷ পুলিশ জানিয়েছে, তমাল বসু, পঙ্কজ দেবনাথ, উত্তম কলই, লিটন মালাকার এবং মিঠুন বিশ্বাসকে গতকাল মধ্যরাতে গ্রেফতার করা হয়েছে৷
এ ঘটনায় তীব্র বিষোদগার প্রকাশ করেছেন তৃণমূলের সর্বভারতীয় মুখপাত্র কুণাল ঘোষ৷ তিনি এক টুইট বার্তায় বলেন, যারা হামলা করল তারা ঘুরে বেড়াচ্ছে৷ আক্রান্তদের পুলিশ গ্রেফতার করছে৷ আজও বাড়ি থেকে তৃণমূল কর্মীদের পুলিশ গ্রেফতার করেছে৷ তাতে প্রমাণিত, বিজেপি ভয় পেয়েছে৷


গত শনিবার আমবাসা বেতবাগান এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ ওই সংঘর্ষে তৃণমূল কর্মীরা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ তৃণমূল নেত্রী জয়া দত্ত বিজেপি কর্মীর বাইক ভাংচুরের এক ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে৷ ওই ঘটনার পর থেকেই তৃণমূলের অন্তকর্োন্দল নিয়ে নানা প্রশ্ণ উঠেছে৷ এমন-কি কয়েকজন তৃণমূল কর্মীকে চিহ্ণিত করে সামাজিক মাধ্যমে তাঁদের ছবি প্রচারিত হয়েছে৷ তাঁরা তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত৷
গতকাল মধ্যরাতে আমবাসা থানার পুলিশ ওই সংঘর্ষের ঘটনার সাথে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে৷ এতে টুইটে গলা ফাটালেন কুণাল ঘোষ৷ টুইটে তাঁর বার্তা, রাত থেকে খবর আসছে আমবাসা এলাকার তৃণমূল কর্মীদের বাড়ি থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হচ্ছে৷ কাউকে ডেকে পাঠানো হচ্ছে৷ বলা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে৷ কোর্টে তোলা হবে৷ সম্পূর্ণ মিথ্যা মামলা, মিথ্যা অভিযোগ দিয়ে তাণ্ডব চলছে৷ তিনি প্রশ্ণ তুলেন, কেন্দ্রীয় মানবাধিকার কমিশন এখন কোথায়?


সাথে তিনি আরও যোগ করেন, পুলিশি সন্ত্রাস চলছে আমবাসায়৷ যারা মারল, এতে কর্মীরা জখম হল, পুলিশ তাদের ধরেছিল৷ রাত থেকে আরও অন্তত পাঁচ কর্মীকে তুলে নিয়ে গেছে৷ তিনি বলেন, বিজেপির আক্রমণে পুলিশকর্মীর চোখ জখম হয়েছে৷ অথচ তারা মুক্ত৷ এতে প্রমাণিত ভয় পেয়েছে বিজেপি৷
এদিকে, আজ ধলাই জেলা আদালতে পুলিশ তাঁদের সোপর্দ করেছে৷ এ-বিষয়ে পিপি রতন দত্ত বলেন, ধৃত পাঁচজনকে আদালত ১৬ আগস্ট পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷ তাঁর দাবি, পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়েছিল আদালতে৷ কিন্তু বিবাদি পক্ষের আইনজীবী আজ পুলিশ রিমান্ডের ওপর শুনানিতে প্রস্তুত নন, তাই সময় চেয়েছেন৷ তিনি বলেন, আগামী ১৬ আগস্ট আদালতে পুলিশ রিমান্ডের আবেদনের ওপর শুনানি হবে৷ তাই ১৬ আগস্ট পর্যন্ত ধৃতদের জেল হেফাজতে পাঠানো হয়েছে৷ সাথে তিনি যোগ করেন, পুলিশ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১২০ বি, ৩০৭, ৩২৬, ৩৯২ এবং ৪২৭ ধারায় মামলা রুজু করেছে৷


এদিকে পশ্চিমবঙ্গের মন্ত্রী তথা তৃণমূল নেতা মলয় ঘটক বলেন, ত্রিপুরায় দলীয় কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে৷ কারণ, পরিস্থিতি এতটাই খারাপ, বিরোধীরা ওই রাজ্যে কাজ করতে পারবেন না৷ তিনি ক্ষোভের সুরে বলেন, তৃণমূল কংগ্রেস সমর্থকদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে৷ মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে৷ কিন্তু তৃণমূলকে কোনওভাবেই দমানো যাবে না, সুর চড়িয়ে বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top