News Flash

  • Home
  • দেশ
  • Theft at Betaga Bazar : শান্তিরবাজার মহকুমার বেতাগা বাজারে গতকাল রাতে দুঃসাহসিক চুরির
Image

Theft at Betaga Bazar : শান্তিরবাজার মহকুমার বেতাগা বাজারে গতকাল রাতে দুঃসাহসিক চুরির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার বেতাগা বাজারে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। প্রায় ৪০ হাজার টাকার জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে চোরের দল। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজারে রাতের আঁধারে একটি মুদির দোকানে হানা দেয় চোরের দল।দোকানের মালিকের নাম বিকাশ সাহা। বুধবার সকালবেলা দোকান খুলতে গিয়ে দোকানের মালিক লক্ষ করেন দোকানে চুরি হয়েছে।

চুরির বিষয়টি চোখে পরতেই দোকানের মালিক বিষয়টি পার্শ্ববর্তী ব্যবসায়ীদের জানান। চুরির বিষয় নিয়ে দোকানের মালিক শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই চুরি নিয়ে দোকানের মালিক সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে জানান, এই চুরিকান্ডে উনার দোকান থেকেে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকার জিনিসপত্র নিয়ে গেছে চোরেরা। কিছুদিন আগেও বেতাগা বাজারে এ ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

পরপর চুরির ঘটনাকে কেন্দ্র করে বাজারের ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে।চুরি থেকে রক্ষা পেতে বাজারের ব্যবসায়ীরা আরক্ষা দপ্তরের নিকট আবেদন করেন যাতে করে বাজার এলাকায় রাত্রিবেলায় পুলিশ টহলদারি বাড়ানো হয়। ব্যাবসায়ীরা বাজার কমিটির নিকট আবেদন করেন বাজারে একজন বেসরকারী নাইট গার্ড নিয়োগ করার জন্য। সকল ব্যবসায়ী নাইটগার্ডের মাসিক বেতন বহন করবে বলে তারা জানান। এখন দেখার বিষয় চোরকে আটককরতে ও ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা প্রদানে আরক্ষা প্রসাশন কি পদক্ষেপ গ্রহন করে। পরপর এসব চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তার থেকে নিরাপত্তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top