News Flash

  • Home
  • দেশ
  • National Human Rights Commission to visit Tripura : জাতীয় মানবাধিকার কমিশনকে ত্রিপুরা সফরের আবেদন তৃণমূলের
Image

National Human Rights Commission to visit Tripura : জাতীয় মানবাধিকার কমিশনকে ত্রিপুরা সফরের আবেদন তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ জাতীয় মানবাধিকার কমিশনকে ত্রিপুরা ঘুরে অগণত্রান্ত্রিক পরিস্থিতি দেখার জন্য আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের শীর্ষ নেতৃত্ব৷ তাঁদের দাবি, ত্রিপুরায় সাধারণ মানুষ নির্মম অত্যাচারের শিকার হচ্ছেন৷


আজ সোমবার সাংবাদিক সম্মেলনে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পুতুলে পরিণত হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন৷ কিন্তু যদি এখনও কমিশনের মেরুদণ্ড শক্ত থাকে, আত্মসম্মান জীবিত থাকে, তা-হলে ত্রিপুরায় এসে বিরোধীদের প্রতি বিজেপি কর্মীদের বর্বরতা নিজের চোখে দেখে আসুন৷
তিনি বলেন, ত্রিপুরায় তৃণমূল সমর্থনের অপরাধে বর্বরতম হামলার শিকার হচ্ছেন মানুষ৷ পুলিশ উদ্দেশ্যমূলকভাবে তৃণমূলের ১৪ জন কর্মীকে গ্রেফতার করেছে৷ অথচ কোভিড বিধি লঙ্ঘনের কারণ দেখানো হয়েছে৷


তাঁর দাবি, ত্রিপুরায় একের পর এক হামলার ঘটনা ঘটছে৷ বিজেপি সমর্থক না হলে, দুষৃকতীদের নিশানা হচ্ছেন৷ তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ এবং তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানোর ঘটনায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ত্রিপুরায় ছুটে এসেছেন৷ শুধু তা-ই নয়, গতকাল একের পর হামলা হয়েছে তৃণমূলের ওপর৷
এদিন তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন খুবই সামান্য বিষয় নিয়ে পশ্চিমবঙ্গে ছুটে আসত৷ এখন ত্রিপুরায় সাধারণ মানুষ নির্যাতনের শিকার হচ্ছেন৷ ফলে মানবাধিকার কমিশনের শীঘ্রই ত্রিপুরা সফর করা উচিত৷ এদিকে, পশ্চিমবঙ্গের প্রাক্তন বিধায়ক সামির চক্রবর্তী দাবি করেন, ত্রিপুরায় অঘোষিত জরুরি অবস্থা কায়েম হয়েছে৷

Releated Posts

নিট পুনঃপরীক্ষার আগে আন্দোলনের ডাক, কংগ্রেস ও রাহুলকে নিশানা বিজেপির; ‘টুলকিট মানসিকতার’ অভিযোগ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট (ইউজি) ২০২৬ পুনঃপরীক্ষার ঠিক আগে প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে দেশজুড়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করায়…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-নেপাল সীমান্তে বড় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আন্তঃসীমান্ত যৌথ উদ্যোগ, বড় ক্ষতি এড়াল এসএসবি

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তবর্তী একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে এনে বড় ধরনের প্রাণহানি ও সম্পত্তির…

ByByNews Desk Jun 17, 2026

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top