News Flash

  • Home
  • Uncategorized
  • State health volunteer campaign : রাষ্ট্রীয় স্বাস্থ্য স্বয়ং সেবক অভিযানের সূচনা হল রাজ্যে
Image

State health volunteer campaign : রাষ্ট্রীয় স্বাস্থ্য স্বয়ং সেবক অভিযানের সূচনা হল রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে রাষ্ট্রীয় স্বাস্থ্য স্বয়ং সেবক অভিযানের সূচনা করেন সর্বভারতীয় তপশিলী জাতি মোর্চা সভাপতি তথা প্রাক্তন সাংসদ লাল সিং আর্য৷ ৭ হাজার স্বাস্থ্য স্বয়ং সেবক তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানান তিনি৷ উল্লেখ্য, সেবাহি সংগঠন নামে বড় কর্মসূচি ঘোষণা করেছেন বিজেপি -র সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷


তারই অঙ্গ হিসাবে সমগ্র দেশের ২ লক্ষ গ্রামে ৪ লক্ষ স্বাস্থ্য স্বয়ং সেবক আগামী ৩১ আগস্টের মধ্যে বিজেপি তৈরি করবে৷ অন লাইন ও সম্পর্কের মাধ্যমে এই স্বাস্থ্য স্বয়ং সেবক তৈরি করা হবে৷ এই স্বাস্থ্য স্বয়ং সেবকেরা গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের স্বাস্থ্য সঠিক রাখতে , কোভিড থেকে কিভাবে রক্ষা পাওয়া যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, শারীরিক দক্ষতা বিকাশে কাজ করবে৷ মানুষকে সচেতন করার উদ্যোগ নেবে৷ অনুরূপ ভাবে রাজ্যে ৭ হাজার স্বাস্থ্য স্বয়ং সেবক তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে৷ শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে রাষ্ট্রীয় স্বাস্থ্য স্বয়ং সেবক অভিযানের সূচনা করে এই কথা বলেন সর্বভারতীয় তপশিলী জাতি মোর্চা সভাপতি তথা প্রাক্তন সাংসদ লাল সিং আর্য৷


এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র সভাপতি ডাঃ মানিক সাহা, রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্যরা৷ সর্বভারতীয় তপশিলী জাতি মোর্চা সভাপতি তথা প্রাক্তন সাংসদ লাল সিং আর্য আরো জানান রাজ্যে ইতিমধ্যেই অন লাইনের মাধ্যমে দেড় হাজার স্বাস্থ্য স্বয়ং সেবক তৈরি হয়ে গেছে৷ এই বিষয়ে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে৷ প্রতি জেলা থেকে চারজন করে এই প্রশিক্ষণ শিবিরে অংশ নিচ্ছেন৷ আগামী ১১ আগস্ট পর্যন্ত প্রদেশ স্তরে প্রশিক্ষণ চলবে৷ ১১ থেকে ১৬ আগস্ট পর্যন্ত হবে মণ্ডল ও জেলার প্রশিক্ষণ৷ ১৬ থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে মণ্ডলের পৃথক করে প্রশিক্ষণ শিবির৷ এই স্বাস্থ্য স্বয়ং সেবক তৈরি করার উদ্দেশ্য হল আগামী দিনে কোন অতিমারি, তৃতীয় ঢেউ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা হলে বিজেপি-র এই স্বাস্থ্য স্বয়ং সেবকরা যাতে গিয়ে মানুষকে সহায়তা প্রদান করতে পারে৷ তিনি আরো বলেন করোনার পরিস্থিতিতে বিরোধী দল গুলি ঘরে বসেছিল৷ মানুষের সহায়তায় তারা এগিয়ে আসেনি৷ কিন্তু বিজেপি-র কার্যকর্তারা এই সময়ে এগিয়ে এসেছে৷ করোনার দ্বিতীয় ঢেউ এ বিজেপি-র কার্যকর্তারা রক্তদান শিবির করেছে৷ তপশিলী জাতি মোর্চা ২৭ হাজার রক্তদান শিবির করেছে৷ বিজেপি জাতীর জন্য কাজ করে৷ অন্যদিকে বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার কাজ করে বলে কটাক্ষ করেন সর্বভারতীয় তপশিলী জাতি মোর্চা সভাপতি তথা প্রাক্তন সাংসদ লাল সিং আর্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top