News Flash

  • Home
  • Uncategorized
  • ফের সন্ত্রাসী উপদ্রব, শোপিয়ানে জঙ্গিদের গুলিতে জখম জওয়ান
Image

ফের সন্ত্রাসী উপদ্রব, শোপিয়ানে জঙ্গিদের গুলিতে জখম জওয়ান

শ্রীনগর, ১০ আগস্ট (হি.স.): ফের সন্ত্রাসী উপদ্রব জম্মু-কাশ্মীরে। এবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানদের রোড ওয়ানিং টিমকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। জঙ্গি হামলায় জখম হয়েছেন একজন সিআরপিএফ জওয়ান। শোপিয়ান জেলার জাইনাপোরার ক্রালচেক এলাকার ঘটনা। জখম সিআরপিএফ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে জাইনাপোরার ক্রালচেক এলাকায় সিআরপিএফ জওয়ানদের রোড ওয়ানিং টিমকে লক্ষ্য করে গুলি চালাল জঙ্গিরা। গুলিবিদ্ধ হয়েছেন একজন সিআরপিএফ জওয়ান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়। জঙ্গিদের খোঁজে সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top