News Flash

  • Home
  • দেশ
  • ফের এক লক্ষের বেশি সংক্ৰমণ, ২৪ ঘন্টায় আমেরিকায় করোনার বলি ৩২৬ জন
Image

ফের এক লক্ষের বেশি সংক্ৰমণ, ২৪ ঘন্টায় আমেরিকায় করোনার বলি ৩২৬ জন

ওয়াশিংটন, ১০ আগস্ট (হি.স.): কোভিড-১৯ ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের বাড়ল আমেরিকায়, তাও আবার একধাক্কায় এক লক্ষের বেশি। মৃত্যুর সংখ্যা অবশ্য নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় করোনা কেড়ে নিয়েছে ৩২৬ জনের প্রাণ। এই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১,০২,৩৭৫ জন। আমেরিকায় সময় অনুযায়ী, সোমবার সন্ধ্যা পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ৬ লক্ষ ৩৩ হাজার ৭৯৯ জনের।

আমেরিকায় বিগত ২৪ ঘন্টায় (সোমবার সন্ধ্যা পর্যন্ত) নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১,০২,৩৭৫ জন (আগের দিন আক্রান্তের সংখ্যা ছিল ২৪,৩৯০ জন)। এই সময়ে মৃত্যু হয়েছে ৩২৬ জনের। ফলে আমেরিকায় মোট করোনা-আক্রান্তের সংখ্যা ৩৬,৭৮০,৪৮০-এ পৌঁছেছে, মার্কিন মুলুকে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৯,৯২৩,৩২০ জন। চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা বেড়ে ৬,২২৩,৩৬১-তে পৌঁছেছে।

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top