News Flash

  • Home
  • Uncategorized
  • Take strict action against the educationists : বিদ্যা ব্যাপারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মহকুমা শাসকদের নির্দেশ শিক্ষা দপ্তরের
Image

Take strict action against the educationists : বিদ্যা ব্যাপারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মহকুমা শাসকদের নির্দেশ শিক্ষা দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার সাথে সাথেই ‘বিদ্যা ব্যাপারী’দের তৎপরতা শুরু হয়ে গিয়েছে৷ বেশ কিছু কনসালটেন্সি রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন মহকুমাতে ঘাঁটি তৈরী করে রেখেছে৷ রাজধানী আগরতলায় একটি কনসালটেন্সিতে সদরের মহকুমা প্রশাসসনের তরফ থেকে তথ্য তল্লাসি চালাতে গিয়ে প্রতারণার ফাঁদ আবিস্কার হয়েছে৷


এই ঘটনার খবর চাউড় হতেই রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের তরফ থেকে প্রত্যেক মহকুমা শাসকদের বলা হয়েছে, সংশ্লিষ্ট মহকুমায় এই ধরনের কনসালটেন্সি যদি থেকে থাকে তাহলে সেগুলির বিস্তারিত তথ্য তল্লাসি করার জন্য৷ জনা গিয়েছে, এইসব কনসালটেন্সিগুলি এরাজ্যের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সামনে বহিঃরাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রচার প্রসার করে নানা ধরনের প্রলোভনের ফাঁস পেতে বসে৷ আর এই প্রতারণার ফাঁদে পা দিয়ে এরাজ্যের ছাত্রছাত্রীরা ও অভিভাবকরা মারত্মকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন৷ প্রতি বছর এই ধরনের অভিযোগ দপ্তরে আসছে৷ তাই এবছর আগেভাগে প্রশাসনের তরফ থেকে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেয়া হয়েছে৷


জানা গিয়েছে, কৈলাসহরেও এমন একটি কনসালটেন্সির বিরুদ্ধে প্রতারণরা গুরুতর অভিযোগ উঠেছে৷ রাজধানী আগরতলায় একটি কনসালটেন্সিতে মহকুমা প্রশাসনের কর্মকর্তারা তথ্য তল্লাসি করতে গেলে প্রতারণা প্রমাণ হাতেনাতে ধরা পড়ে৷ জানা গিয়েছে, একটি কনসালটেন্সির তরফ থেকে বহিঃরাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানের যোগাযোগর নম্বর দেয়া হয়েছিল৷ সেই নম্বরে প্রশাসনের কর্মকর্তারা যোগাযোগ করলে প্রতারণার আসল রূপ প্রকাশ্যে চলে আসে বলে জানা গিয়েছে৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top