News Flash

  • Home
  • Uncategorized
  • Anti-plastic campaign various markets : সদর মহকুমা প্রশাসনের তরফে বিভিন্ন বাজার ও শপিং মলগুলিতে অভিযান
Image

Anti-plastic campaign various markets : সদর মহকুমা প্রশাসনের তরফে বিভিন্ন বাজার ও শপিং মলগুলিতে অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। আজ সদর মহকুমা প্রশাসনের তরফে বিভিন্ন বাজার ও শপিং মলগুলিতে অভিযান চালানো হয়েছে। মূলত, বাজারগুলিতে প্লাস্টিক বিরোধী অভিযান চালানো হয়েছিল। এছাড়া, শপিং মলগুলিতে কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা দেখার জন্য অভিযানে নেমেছিল সদর মহকুমা প্রশাসন।


এদিন ডিসিএম আশীষ বিশ্বাস জানান, প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে আজ বিভিন্ন বাজারে অভিযান চালানো হয়েছে। তাতে, প্রায় ৫০ কেজি প্লাস্টিকের ক্যারি ব্যাগ বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি, মোট ৫১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, আগরতলা শহরে সব বাজারেই এধরনের অভিযান চালানো হবে। তাতে, প্লাস্টিকের ক্যারি ব্যাগ পাওয়া গেলে দোকানদারকে জরিমানা করা হবে।


এদিকে, সদর ডিসিএম শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে মহকুমা প্রশাসনের একটি দল আজ বিভিন্ন শপিং মলে অভিযান চালিয়েছে। তাঁরা মূলত মলগুলিতে কোভিড বিধি আদৌ মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখেছে। শ্রীকান্ত বাবু এদিন বলেন, আগরতলায় একটি শপিং মলে অভিযানে দেখা গেছে কোভিড বিধি মানা হচ্ছে না। ক্রেতারা সামাজিক দুরুত্ব মানছেন না এবং মলের কর্মীরা মুখে মাস্ক পড়ছেন না। তাই, ওই মল কতৃপক্ষের বিরুদ্ধে জরিমানা আদায়ের নোটিশ দেওয়া হবে। তিনি বলেন, করোনাকে নিয়ন্ত্রণে আনতে বহু চেষ্টা করা হচ্ছে। সামান্য গাফিলতির জন্য বড় বিপদ ডেকে আনবে জনও সাধারণ। তাই, তিনি সকলের উদ্দেশ্যে বলেন, কোভিড বিধি মেনে চলুন, অন্যথায় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।R

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top