News Flash

  • Home
  • Uncategorized
  • Allegations of corruption : ধলাই জেলার গন্ডাছড়ার মুক্তিমা কলোনি রাবার প্রসেসিং সেন্টারে দূর্নীতির অভিযোগ
Image

Allegations of corruption : ধলাই জেলার গন্ডাছড়ার মুক্তিমা কলোনি রাবার প্রসেসিং সেন্টারে দূর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। ধলাই জেলার গন্ডাছড়ার মুক্তিমা কলোনি রাবার প্রসেসিং সেন্টারে দূর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে। দুর্নীতির অভিযোগ এনে আবার চাষীরা রাবার প্রসেসিং সেন্টার এর তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। গন্ডা ছড়ায় মুক্তিমা কলোনিতে একটি রাবার প্রসেসিং সেন্টার রয়েছে।

গন্ডাছড়া মুত্তিমা কলোনীস্হিত রাবার প্রসেসিং সেন্টারে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।দুর্নীতির অভিযোগ এনে শুক্রবার তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে রাবার চাষীরা। জানা যায়, টিআরপিসি পরিচালিত রাবার প্রসেসিং সেন্টারে চাষিরা রাবার কস দিতে গিয়ে পরিমানে কম পাচ্ছে । সেন্টারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রাবার চাষিদের কাছ থেকে প্রতিনিয়ত কস বেশি নিচ্ছে অথচ পরিমানে তাদের কম দেখানো হচ্ছে বলে চাষিদের অভিযোগ। এরই প্রতিবাদে রাবার চাষিরা শুক্রবার গন্ডাছড়ার পঞ্চরতন মুত্তিমা কলোনীস্হিত রাবার প্রসেসিং সেন্টারে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে দুর্নীতি মুক্ত করা হলে তারা আন্দোলন অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন।

রাবার প্রসেসিং সেন্টারের তালা ঝুলিয়ে দেওয়া সেখানকার কাজকর্ম মারাত্মকভাবে বিঘ্নিত হয়।রাবার বাগানের মালিক ও শ্রমিকরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাবার প্রসেসিং সেন্টারে দুর্নীতি দূর করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাবার চাষীরা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top