News Flash

  • Home
  • Uncategorized
  • Jumia families facing financial crisis : সরকারি সাহায্য সহায়তা বাড়ানোর জন্য জুমিয়া পরিবারগুলো দাবি জানিয়েছে
Image

Jumia families facing financial crisis : সরকারি সাহায্য সহায়তা বাড়ানোর জন্য জুমিয়া পরিবারগুলো দাবি জানিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অগাস্ট।। রাজ্যের পাহাড়ি এলাকা গুলিতে উপজাতি জনগন এখনো জুম চাষ করে জীবিকা নির্বাহ করেন। জুম চাষীদের সরকারি সাহায্য সহায়তা বাড়ানোর জন্য জুমিয়া পরিবারগুলো দাবি জানিয়েছে। রাজ্যের পাহাড়ি অঞ্চলে বসবাসকারী উপজাতিদের জীবনযাপনের অন্যতম হল জুম চাষ। জুম চাষ করেই উপজাতিদের জীবিকা নির্বাহ করতে হয়। বিশেষ করে পাহাড়ি এলাকায় বসবাসকারী উপজাতি রা জুম চাষের উপর নির্ভর করেই জীবন-জীবিকা নির্বাহ করে চলেছেন।

সারা বছরই তারা বিভিন্ন ফসল করে থাকে। জুম চাষের মাধ্যমে জুমিয়া পরিবারগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালাচ্ছে। এই বর্ষা কালীন সময় তারা জুমের মধ্যে ধান চাষ সহ বিভিন্ন ফসল করে থাকে। জুম চাষের এ ধরনের চিত্র দেখা গেল লংতরাই পাহাড়ে তিলক কুমার রোয়াজা পাড়া এলাকায়। এ এলাকাটি আমবাসা মহকুমাধীন। ওই এলাকার বাসিন্দা নরেন ত্রিপুরা এবছর বাহাত্তর কেজি ধান বীজ জুমে চাষ করেছেন । প্রায় ছোট-বড় তিনটি টিলায় নরেন ত্রিপুরা জুম ক্ষেত করেন।

ধান চাষের পাশাপাশি এই জুমে ভুট্টা কোমড় সহ অন্যান্য ফসল করেন। তিনি জানান ,প্রায় তিন চার বছর ধরে জুম চাষ করে আসছেন। সংসার প্রতিপালনের জন্য এই জুমের ফসলের উপরই উনাকে নির্ভর করতে হয়। পাশাপাশি জানান, জুম চাষ করতে গিয়ে সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা উনারা এখনো পাননি। জুমে উৎপাদিত ফসল কিছুটা বাজারজাতও করেন বলে জানান নরেন ত্রিপুরা।

তিনি আরো জানান, বর্তমানে জুম চাষ করে তেমন লাভবান নয় জুমিয়ারা। কারণ হিসেবে জানান পূর্বে জুম চাষে উৎপাদিত ফসল উনারা ছাত্রাবাসগুলোতে বিক্রি করে কিছুটা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারতেন। বর্তমানে করোণা পরিস্থিতি চলাকালীন ছাত্রাবাসগুলো বন্ধ হয়ে রয়েছে। তাই জুমের উৎপাদিত ফসল এখন বিক্রি করতে তাদের খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। জুম চাষীদের চাষাবাদে আর্থিক সাহায্য করার জন্য রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন জুম চাষীর। সরকারি সাহায্য পেলে তারা আরও ভালোভাবে করতে পারবেন বলেও জানান।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top