News Flash

  • Home
  • বিনোদন
  • মোট সংক্ৰমণ ৩.১৭-কোটির বেশি, ৪২২ বেড়ে ভারতে কোভিডে ৪.২৫-লক্ষাধিক মৃত্যু
Image

মোট সংক্ৰমণ ৩.১৭-কোটির বেশি, ৪২২ বেড়ে ভারতে কোভিডে ৪.২৫-লক্ষাধিক মৃত্যু

নয়াদিল্লি, ৩ আগস্ট (হি.স.): ভারতে একধাক্কায় অনেকটাই কমে গেল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বিগত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৯ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৪২২ জনের। সোমবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৮,৮৮৭ জন, ফলে ভারতে এই মুহূর্তে সুস্থতার হার ৯৭.৩৮ শতাংশে পৌঁছেছে। ভারতে এই মুহূর্তে মোট চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা ৪,০৪,৯৫৮ জন, বিগত ২৪ ঘন্টায় রোগীর সংখ্যা কমেছে ৮,৭৬০ জন। বিগত ২৪ ঘন্টায় দেশে কোভিড টেস্টের সংখ্যা ১৬,৪৯,২৯৫।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে ৩০,৫৪৯ জন সংক্রমিত হওয়ার পর দেশে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ১৭ লক্ষ ২৬ হাজার ৫০৭ জন। বিগত ২৪ ঘন্টায় সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমেছে ৮,৭৬০ জন, ফলে এই মুহূর্তে শতাংশের নিরিখে ১.২৮ শতাংশ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ভারতে ৪৭.৮৫-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট ৪৭,৮৫,৪৪,১১৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ৬১,০৯,৫৮৭ জনকে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪২২ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ৪,২৫,১৯৫ জন (১.৩৪ শতাংশ)।


ভারতে সুস্থতার সংখ্যা রোজই বাড়ছে, সোমবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩৮,৮৮৭ জন। ফলে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৩,০৮,৯৬,৩৫৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৭.৩৮ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ৪৭ কোটি ৮৫ লক্ষ ৪৪ হাজার ১১৪ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে।

Releated Posts

বালিতে দুর্ঘটনায় মেরুদণ্ডে চোট, অস্ত্রোপচার হবে নুশরাত ভারুচার; এয়ার অ্যাম্বুল্যান্সে মুম্বই ফেরানোর প্রস্তুতি

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): কাজ ও ছুটি কাটাতে বালিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মেরুদণ্ডে চোট পেয়েছেন বলিউড অভিনেত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘দৃশ্যম’-এর সঙ্গীত বরাবরই নিজেই একটি চরিত্র: অজয় দেবগন

মুম্বই, ১ অক্টোবর (আইএএনএস): ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজিতে সঙ্গীত বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানালেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।…

ByByNews Desk Oct 1, 2026

আর. বীরমণি পকসো মামলা: ‘প্রভাবশালীদের আইনের ঊর্ধ্বে ভাবতে দেওয়া যাবে না’, বললেন খুশবু

চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): শিল্পপতি আর. বীরমণির বিরুদ্ধে দায়ের হওয়া পকসো মামলায় অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর…

ByByNews Desk Sep 23, 2026

দীপিকা-রণবীরের ঘরে এল দ্বিতীয় কন্যাসন্তান

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা-মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ১৯ সেপ্টেম্বর তাঁদের…

ByBySandeep Biswas Sep 19, 2026
Scroll to Top