News Flash

  • Home
  • Uncategorized
  • OBC Morcha thanked to Prime Minister : ওবিসি সম্প্রদায়ের জন্য ইতিবাচক সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল ওবিসি মোর্চা
Image

OBC Morcha thanked to Prime Minister : ওবিসি সম্প্রদায়ের জন্য ইতিবাচক সিদ্ধান্তে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল ওবিসি মোর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মানুষ বাম জমানায় বঞ্চিত ছিল৷ বিজেপি জোট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর সামগ্রিকভাবে উন্নয়ন হচ্ছে ওবিসি অংশের মানুষের৷ এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷


সোমবার বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি৷ রতনবাবুর দাবি, দীর্ঘদিন বঞ্চিত থাকার পর অবশেষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ওবিসিদের জন্য বেশ কিছু ক্ষেত্রে নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ এই সিদ্ধান্তের ফলে এখন থেকে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সব অংশের ওবিসিরাই আগের তুলনায় অধিক হারে সুবিধা ভোগ করতে পারবে৷ এজন্য কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রদেশ ওবিসি মোর্চার পক্ষ থেকে কেন্দ্রের মোদি সরকারকে ধন্যবাদও জানানো হয়৷


মন্ত্রী রতন লাল নাথ বলেন, কেন্দ্রের সিদ্ধান্তের ফলে, এখন থেকে ডাক্তারি পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এই সুবিধা ভোগ করবে৷ বহিরাজ্যের জন্য আসন সংরক্ষিত রয়েছে এমন মেডিকেল কলেজগুলিতে ভর্তি হবার ক্ষেত্রে ওবিসিদের জন্য ২৭ শতাংশ আসন বরাদ্দ থাকবে বলেও তিনি জানান৷ তিনি বলেন, আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার ক্ষেত্রে যে ১২৫ টি আসন রয়েছে তার মধ্যে আবার ১৯ টি আসন বহিরাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে৷


এখন থেকে কেন্দ্রীয়ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয় তাতে এর মধ্যেও আবার ২৭ শতাংশ আসন বরাদ্দ থাকবে ওবিসিদের জন্য৷ এমডি’র ক্ষেত্রেও একইভাবে এই সংরক্ষণ থাকবে বলে তিনি জানান৷ সরকারি মেডিকেল কলেজে গত বছর ৭৯ টি আসনের মধ্যে ৩৯ টি আসন ছিলো বহিরাজ্যের ছাত্র-ছাত্রীদের জন্য৷ এবছর তা থাকবে ৪০ টি৷ এই ৪০ টি আসনের মধ্যেই ২৭ শতাংশ সংরক্ষণ রাখা হয়েছে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের জন্য৷ তাছাড়াও এদিন তিনি সংবিধান সংশোধন করে এসসি, এসটি, সংখ্যালঘুদের মতো ওবিসিদের জন্যও একটি কমিশন গঠন করা হয়েছে বলে জানান৷


শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে, গত প্রায় সাড়ে তিন বছরে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার এখনও পর্যন্ত ওবিসিভুক্ত সম্প্রদায়ের জনগণের মধ্য থেকে ২,২৭,৭৮৮ টি ওবিসি সার্টিফিকেট প্রদান করেছে৷ এছাড়াও ১,৫৭,৩২৮ জন ওবিসিভুক্ত ছাত্র-ছাত্রীদেরকে ১১ কোটি ৯৩ লক্ষ ৯৬ হাজার ১৫০ টাকা প্রি মেট্রিক স্কলারশিপ প্রদান করা হয়েছে৷ পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রেও একইভাবে ৪৪ হাজার ৮৫০ জন ছাত্রছাত্রীকে ৭৩ কোটি ৮৪ লক্ষ টাকা প্রদান করা হয়েছে বলে তিনি জানান৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top