News Flash

  • Home
  • Uncategorized
  • 90 percent vaccinated against corona : রাজ্যের ৯০ শতাংশ মানুষের করোনা টিকাকরণ সম্পন্ন হয়েছে দাবি করে বিজেপির ধন্যবাদ রেলী
Image

90 percent vaccinated against corona : রাজ্যের ৯০ শতাংশ মানুষের করোনা টিকাকরণ সম্পন্ন হয়েছে দাবি করে বিজেপির ধন্যবাদ রেলী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ বিজেপি সদর জেলা কমিটির পক্ষ থেকে সোমবার আগরতলা সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি সংগঠিত করা হয়৷ করোনা পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে যেভাবে কাজ করে চলেছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ধন্যবাদ জানিয়ে সোমবার রাজধানীর আগরতলা শহরের সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি সংগঠিত করেছে বিজেপি সদর জেলা কমিটি৷


রেলিতে অংশ নেন বিজেপির সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য৷ রেলিতে অংশ নিয়ে তিনি বলেন রাজ্যে নববই মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন৷ ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে ত্রিপুরা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে বলেও তিনি দাবি করেন৷


এই সাফল্যের জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর প্রয়াসকে স্বাগত জানান৷ রাজ্যবাসীর তরফ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সদর জেলা কমিটির সভাপতি ডক্টর অলক ভট্টাচার্য৷করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের দেওয়া বিধি-নিষেধ যথাযথভাবে মেনে চলার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন৷ প্রত্যেককেই মাক্স পরিধান করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে বলে তিনি উল্লেখ করেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top