News Flash

  • Home
  • Uncategorized
  • Traditional Kar Puja at Rajbari : ঐতিহ্য মেনে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় কের পূজা
Image

Traditional Kar Puja at Rajbari : ঐতিহ্য মেনে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় কের পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই।। রাজ্যের উপজাতিদের ঐতিহ্যবাহী পূজা-পার্বণের অন্যতম পূজা হলো কের পূজা। আগরতলায় রাজবাড়ী সহ রাজ্যের সর্বত্র উপজাতীয় অংশের মানুষ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে কের পূজায় সামিল হন। উপজাতিদের কের পূজাকে কেন্দ্র করে রাজ্যের উপজাতি মহল্লা গুলিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।

ত্রিপুরায় রাজ আমল থেকেই কের পূজা হচ্ছে। ঐতিহ্য মেনে কম্পাউন্ডে রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় শনিবার সকালে কের পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। রাজ্যের অন্যান্য স্থানে থেকেও কের পূজার খবর মিলেছে। কের পূজা বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে।

অত্যন্ত নিষ্ঠার মধ্য দিয়ে এই পূজা করা হয়। সে কারণেই কেয়ার পূজার চৌহদ্দি বেঁধে দেওয়া হয়। কের পূজা চলাকালীন সময়ে নির্ধারিত স্থান গুলির মধ্যে কোন সন্তান সম্ভবা মা কিংবা মুমূর্ষ রোগীকে থাকতে দেওয়া হয়না। ক্যাপ শুরু হওয়ার আগেই তাদেরকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এই প্রথা রাজা মল থেকে চলে এসেছে। এখনো কেয়ার পূজার সেই ঐতিহ্য বজায় রয়েছে।কের পূজাকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উপজাতি অংশের মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা হয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top