News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারামুল্লায় গ্রেনেড হামলা, ৪ জন সিআরপিএফ জওয়ান-সহ আহত ৫
Image

বারামুল্লায় গ্রেনেড হামলা, ৪ জন সিআরপিএফ জওয়ান-সহ আহত ৫

শ্রীনগর, ৩০ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত হয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর ৪ জন জওয়ান। আহত হয়েছেন একজন সাধারণ নাগরিকও। শুক্রবার দুপুরে বারামুল্লা শহরের খানপোরা ব্রিজের কাছে সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। গ্রেনেড ফেটে ৪ জন সিআরপিএফ জওয়ান ও একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। আহত সিআরপিএফ জওয়ানদের মধ্যে একজন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রয়েছেন।

জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার দুপুরে উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায়, বারামুল্লা শহরের খানপোরা ব্রিজের কাছে সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। গ্রেনেড ফেটে ৪ জন সিআরপিএফ জওয়ান ও একজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top