News Flash

  • Home
  • দিনের খবর
  • Parents have been attacked : পুত্রের হাতে আক্রান্ত হয়েছে মা-বাবা, থানায় মামলা দায়ের
Image

Parents have been attacked : পুত্রের হাতে আক্রান্ত হয়েছে মা-বাবা, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই।। বিশালগড় থানা এলাকার ঘনিয়া মারায় কুলাঙ্গার পুত্রের হাতে আক্রান্ত হয়েছে মা-বাবা। এ ব্যাপারে বিশালগড় মহিলা থানায় অভিযুক্ত গুণধর পুত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


ছেলের হাতে রক্তাক্ত মা ও বাবা। ঘটনার বিবরণে জানা যায়,ঘনিয়ামাড়া এলাকার নসু মিয়ার ছেলে জালাল মিয়া মোবাইল চার্জারের বিষয়কে কেন্দ্র করে মাকে এলোপাথাড়ি আক্রমণ করতে থাকে। সে খবর পেয়ে নসু মিয়া জমি থেকে দৌড়ে এসে স্ত্রীকে ছেলের হাত থেকে রক্ষা করতে এগিয়ে যান। তখন ঐ ছেলের হাতে মার খেতে হল বাবাকেও। জালাল মিয়া বিভিন্ন নেশা বাণিজ্য সহ বিভিন্ন কার্যক্রমে জড়িত ।আজ বাড়িতে পারিবারিক সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে মা ও বাবার উপর আক্রমণ চালায় । আক্রমণের হাত থেকে রক্ষা পায়নি বাবাও। ছেলের হাতে মা-বাবা রক্তাক্ত হওয়াকে কেন্দ্র করে গোটা ঘনিয়া মাড়াএলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করতে থাকে নসু মিয়াকে। নসু মিয়া ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে।


পিতা নসু মিয়া ও উনার স্ত্রী বিশালগড় মহিলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ছেলে জালাল মিয়ার বিরুদ্ধে। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ সেই ঘনিয়ামাড়া এলাকার জালাল মিয়াকে গ্রেপ্তার করতে পারে কিনা ।সেদিকে তাকিয়ে আছে এলাকার জনগণ। মা ও বাবার উপর আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছি:ছি: রব উঠেছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top