News Flash

  • Home
  • Uncategorized
  • Olympic campaign with a victory : জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু সিন্ধুর
Image

Olympic campaign with a victory : জয় দিয়ে অলিম্পিক্স অভিযান শুরু সিন্ধুর

টোকিও, ২৫ জুলাই (হি.স.) : টোকিও অলিম্পিক্সের প্রথম রাউন্ডে ইজরায়েলের পলিকারপভা সেনীয়াকের বিরুদ্ধে ভারতের তারকা শাটলার পিভি সিন্ধু জয় পেলেন। করোনাকালে বেশ কিছুদিন খেলার থেকে দূরে ছিলেন, কিছু সমস্যাও তৈরি হয়েছিল। কিন্তু অলিম্পিক্সের প্রথম রাউন্ডে ১২ মিনিটে প্রথম গেম ২১-৭ জিতে নেন সিন্ধু, ৫-৫ থেকে গেম নিজের দখলে নিতে এক মুহূর্ত সময় নষ্ট করেননি সিন্ধু। দ্বিতীয় গেম জেতেন ২১-১০। মাত্র ২১ মিনিটে জিতে নিলেন।

ইজরায়েলের পলিকারপভা সেনীয়া তালিকায় সিন্ধুর থেকে অনেকটা পিছিয়ে। কিন্তু প্রতিপক্ষকে হালকা করে দেখছিলেন না ভারতের ব্যাডমিন্টন সেন্সেশন। ইজরায়েলের এই প্রতিপক্ষ প্রথম ইজরায়েলি মেয়ে যিনি অলিম্পিক্সে দেশের হয়ে ব্যাডমিন্টন খেলছেন। তবে প্রথমে একটু ঝাঁঝ দেখালেও সিন্ধু খাপ খুলতেই আবেগের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আনফোর্ডস এরর শুরু করেন।
তবে ব্যাডমিন্টন এর বিশ্বের সেরা স্পেনের ক্যারোলিনা মারিন এবার নেই। কিন্তু চাইনিজ তাইপেই, চিনের একাধিক প্লেয়ার কঠিন চ্যালেঞ্জ দিতে পারেন। প্রতিপক্ষরা কে কিরকম ফর্মে রয়েছেন তা জানা নেই কারণ করোনার জন্য অলিম্পিক্সের আগে কোনও বড় টুর্নামেন্ট খেলা যায়নি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top