News Flash

  • Home
  • Uncategorized
  • Seven hundred crore tax evasion : সাতশো কোটি টাকার কর ফাঁকি, দৈনিক ভাস্করের অফিসে তল্লাশির পর জানাল আয়কর বিভাগ

Seven hundred crore tax evasion : সাতশো কোটি টাকার কর ফাঁকি, দৈনিক ভাস্করের অফিসে তল্লাশির পর জানাল আয়কর বিভাগ

নয়াদিল্লি, ২৫ জুলাই (হি.স.) : দৈনিক ভাস্করের দফতরে তল্লাশির পর ছ’বছরে সাতশো কোটি টাকা কর ফাঁকির প্রমাণ মিলেছে বলে দাবি আয়কর দফতরের কর্তাদের। শুধু তাই নয়, স্টক মার্কেটের নিয়মও এই সংবাদ মাধ্যম লঙ্ঘন করেছে বলে অভিযোগ। আয়কর কর্তাদের আরও দাবি, সংস্থার লভ্যাংশের নথিও লোপাট করা হয়েছে। বিভিন্ন সংস্থার নামে ভুয়ো আর্থিক খরচ দেখানো হয়েছে বলেও প্রামাণ্য নথি তাঁরা পেয়েছেন বলে সংবাদমাধ্যমে দাবি করেছেন আয়কর কর্তারা।

দিন তিনেক আগে দেশের বিভিন্ন শহরে দৈনিক ভাস্করের একগুচ্ছ দফতরে হানা দেয় আয়কর দফতর। তা নিয়ে কম রাজনৈতিক চাপানউতোর হয়নি। আয়কর দফতর জানিয়েছে, দৈনিক ভাস্করের এক প্রোমোটারের বাড়ি থেকে ২৬টি বেনামি লকারের নথি উদ্ধার হয়েছে। দৈনিক ভাস্করের ব্যবসার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এমন সব সংস্থায় ২২০০ কোটি টাকা লেনদেন হয়েছে বলেও দাবি আয়কর বিভাগের। বেশ কিছু সম্পত্তি বিক্রির বিষয় আরও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আয়কর দফতর। দৈনিক ভাস্করের ৩০টি অফিসে আয়কর হানা নিয়ে বিরোধীরা গর্জে উঠেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শশী তারুর সকলেরই বক্তব্য ছিল, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে নরেন্দ্র মোদী সরকারের ব্যর্থতা নিয়ে সোচ্চার হওয়ার কারণেই এজেন্সি লেলিয়ে দিয়ে প্রতিহিংসা চরিতার্থ করছে। দৈনিক ভাস্করের সম্পাদক ওম গৌর বলেছেন, এটা স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত। যতই চাপ আসুক, আমরা আমাদের সাংবাদিকতার প্রশ্নে কোনও আপস করব না।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top