News Flash

  • Home
  • Uncategorized
  • Manu and Yashwini disappointed : শ্যুটিংয়ে হতাশ করলেন মনু-যশস্বিনীরা,এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ দু’জনেই
Image

Manu and Yashwini disappointed : শ্যুটিংয়ে হতাশ করলেন মনু-যশস্বিনীরা,এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ দু’জনেই

টোকিও, ২৫ জুলাই (হি.স.) : রবিবার টোকিও অলিম্পিকের তৃতীয় দিনের শুরুটা খুব একটা ভাল হল না ভারতের। শ্যুটিংয়ে হতাশ করলেন মনু ভাকের, যশস্বিনী দেসওয়ালরা। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠতে ব্যর্থ দু’জনেই। কোয়ালিফাইং পর্বে মনু শেষ করলেন দ্বাদশ স্থানে, যশস্বিনী ১৩ নম্বরে। এই দু’জনের উপরেই পদক জয়ের আশা করা হয়েছিল। দু’জনেই হতাশ করলেন।

মনুরা হারলেও তাঁদের খেলার প্রশংসাই করেছেন ভারতের শ্যুটার হীনা সিধু। ট্যুইটারে তিনি লিখেছেন, ৫৭৫ ও ৫৭৪ পয়েন্ট করে মনু এবং দেসওয়াল শেষ করেছেন যথাক্রমে ১২ ও ১৩ নম্বর স্থানে। তবে আমি মনে করি ওরা ভাল লড়াইটা করেছে। বিশেষ করে মনু। কারণ ওর বন্দুকে সমস্যা হয়েছিল। তাতেও ও ঘুরে দাঁড়ায়। এই অভিজ্ঞতাই ওকে পরে সাহায্য করবে। মিক্সড টিম ইভেন্টে ওরা ভাল পারফরম্যান্স করবে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top