News Flash

  • Home
  • Uncategorized
  • Gahna Vashishtake is summoned : পর্নকাণ্ডে ফের তলব গহনা বশিষ্ঠকে
Image

Gahna Vashishtake is summoned : পর্নকাণ্ডে ফের তলব গহনা বশিষ্ঠকে

মুম্বই, ২৫ জুলাই (হি.স.) : পর্ন-কাণ্ডে এবার জেরা করা হবে মডেল-অভিনেত্রী গহনা বশিষ্ঠকে। রবিবার মুম্বই অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের তরফে তাঁকে তলব করা হল। একই মামলায় আরও দু’জনকে তলব করা হয়েছে। রবিবার দুপুর ১২টার মধ্যে তিন জনকে অপরাধ দমন শাখার দফতরে পৌঁছতে হয়।

গত ফেব্রুয়ারি মাসে পর্ন-কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল গহনাকে। চার মাস পরে জামিনে ছা়ড়া পেয়েছেন তিনি। ফের রবিবার তাঁকে একই মামলায় তলব করল মুম্বই অপরাধ দমন শাখা।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে মুম্বইয়ের আন্ধেরিতে রাজ এবং শিল্পা শেট্টির ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ দফতরে তল্লাশি চালিয়ে একটি গুপ্ত আলমারি পাওয়া গিয়েছে।

পর্ন-কাণ্ডে রাজের গ্রেফতারির পর মডেল-অভিনেত্রী গহনা তাঁকে সমর্থন করে বলেছিলেন, ‘‘পর্নের সঙ্গে যৌন উদ্দীপক ছবিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। রাজ এবং আমি একই অভিযোগে অভিযুক্ত।’’ তাঁর দাবি, রাজের অ্যাপে যে ভিডিয়োগুলি রয়েছে, তার একটিও পর্ন নয়। একই কথা বলেছেন রাজের স্ত্রী শিল্পা এবং তাঁর আইনজীবীও।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top