News Flash

  • Home
  • Uncategorized
  • Two ration cards are named : সরকারি সুযোগ সুবিধা পাবার লোভে দুটি রেশন কার্ডেই নাম
Image

Two ration cards are named : সরকারি সুযোগ সুবিধা পাবার লোভে দুটি রেশন কার্ডেই নাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই।। সরকারি নিয়ম নীতি ও আইন কানুনের তোয়াক্কা না করে একই ব্যক্তির নাম দুই জায়গায় অন্তর্ভুক্ত করে দিব্যি রেশন সামগ্রী তুলে নেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চনমালা এলাকায় সাধারণ মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে। এক দেশ এক রেশন কার্ড।এটা সরকারের কথা।তার মানে একজন ব্যক্তির নাম শুধুমাত্র একটি রেশন কার্ডেই থাকবে। আইন তাই বলছে। কিন্তু খুব ঠান্ডা মাথায় সরকারি সুযোগ সুবিধা পাবার লোভে দুটি রেশন কার্ডেই নাম তোলা হয়েছে এক মহিলার।

এই অবাক করার মত ঘটনা সদর মহকুমার ডুকলী আর ডি ব্লকের কাঞ্চনমালা এলাকায়। উল্লেখ্য বিগত ১২ বছর আগে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের জ্যোৎস্না সরকারের মেয়ে মনিকা সরকারের কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার ঝুলন বিশ্বাসের ছেলে পরেশ বিশ্বাসের সাথে বিয়ে হয়। আইনের নিয়ম অনুসারে বিয়ের পরেই জ্যোৎস্না সরকার তার মেয়ে মনিকা সরকারের নাম রেশন কার্ড থেকে কেটে দেওয়া উচিত ছিল। কিন্তু তিনি সেটা করেননি ।উনার মেয়ের বিয়ের ১২ বছর পার হলেও উনার মেয়ের নাম রেশন কার্ডে রেখে দিলেন শুধুমাত্র সরকারি সুযোগ সুবিধা পাওয়ার লোভে।

কিন্তু অবাক করার বিষয় হলো মনিকা সরকারের শাশুড়ি ঝুলন বিশ্বাস তৎকালীন বাম আমলে কিছু নেতাদের হাত করে ডিলেশন সার্টিফিকেট ছাড়াই উনার পুত্রবধূ মনিকা সরকারের নাম তুলে নিয়েছেন। কিন্তু তা কী করে সম্ভব? হ্যাঁ সেটাই সম্ভব আর সেটাই প্রমাণ করে দিলেন ঝুলন বিশ্বাস। বর্তমানেও জ্যোৎস্না সরকার উনার মেয়ের নামে রেশন সামগ্রী গিলে খাচ্ছেন, আর অন্যদিকে ঝুলন বিশ্বাসও উনার পুত্রবধূ মনিকা সরকারের নামে অবৈধভাবে রেশন সামগ্রী গিলে খাচ্ছেন। তা নিয়ে বিভিন্ন মহল থেকে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার শুভবুদ্ধি মহলের দাবি এত বড় একটি অপরাধের জন্য জ্যোৎস্না সরকার এবং ঝুলন বিশ্বাসের বিরুদ্ধে সদর মহকুমা প্রশাসন যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে। যাতে করে এই ধরনের অবৈধ কাজ পরবর্তী সময়ে কেউ করতে না পারে। এখন দেখার বিষয় হল সদর মহকুমা শাসক এই দুই রেশন কার্ডের কার্ড হোল্ডারদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top