News Flash

  • Home
  • Uncategorized
  • AIUTUC organizes protest movement : শ্রমিক স্বার্থবিরোধী ও জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে এ আই ইউ টি ইউ সি
Image

AIUTUC organizes protest movement : শ্রমিক স্বার্থবিরোধী ও জনবিরোধী নীতির প্রতিবাদে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে এ আই ইউ টি ইউ সি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই।। কেন্দ্রীয় সরকারের শ্রমিক স্বার্থবিরোধী ও জনবিরোধী নীতির প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজ্যেও প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করেছে এ আই ইউ টি ইউ সি। প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন ক্ষেত্র এবং প্রতিরক্ষা শিল্প বেসরকারীকরণ এর প্রতিবাদ জানিয়ে গোটা দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলো।

দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজধানী আগরতলা শহরের কর্নেল চৌমুহনীতে এ আই টি ইউ সির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। করোনা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে সামিল হন সংগঠনের কর্মীরা। প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচিতে শামিল হয় সংগঠনের রাজ্য আহ্বায়ক মলিন দেববর্মা বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন ক্ষেত্র এবং প্রতিরক্ষা শিল্পীদের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে দেশের স্বার্থ ভূলুণ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে।

তাতে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্রীয় সংগঠনগুলি এইসব কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলন চালানোর চেষ্টা করলে অর্ডিন্যান্স জারি করে আন্দোলন স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই আন্দোলন কোনোভবেই স্তব্ধ করা যাবে না বলে তিনি উল্লেখ করেন। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে দেশব্যাপী আন্দোলন আরো জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top