News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bike and car collision: বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে এক শিশু গুরুতর ভাবে আহত হয়েছে
Image

Bike and car collision: বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে এক শিশু গুরুতর ভাবে আহত হয়েছে

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার , ২০ জুলাই।। দক্ষিন জেলার শান্তিরবাজারের পতিছড়িতে বাইক ও গাড়ির মধ্যে সংঘর্ষে এক শিশু গুরুতর ভাবে আহত হয়েছে। আহত শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পতিছড়ি ড্রপগেইট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত হয়েছে ১ শিশু।

ঘটনার বিবরনে জানা যায়, মঙ্গলবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পতিছড়ি ড্রপগেইট সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক ও গাড়ির সংঘর্ষে আহত হয় বাইকে থাকা এক শিশু। জানা যায়, টি আর ০৩ জি ০৩৪২ নম্বরের গাড়ি উদয়পুরের উদ্দ্যেশ্যে যাচ্ছিলো। গাড়িটি পতিছড়ী ড্রপগেইট এলাকা পার হয়ে কিছু দূর যাওয়ার পর পাশ্ববর্তী এলাকার একটি রাস্তা থেকে টি আর ০৩ এফ ৫৬৫০ নম্বরের বাইকটি জাতীয় সড়কে উঠতে গিয়ে অসাবধানতাবশত গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে।

এতে করে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কের পাশ্ববর্তী জঙ্গলে গিয়ে পড়ে। অপরদিকে এই সংঘর্ষে বাইকে থাকা একটি ছোট্ট শিশু আহত হয়। জানা যায় বাইকে শিশুসহ তার মাতা পিতা ছিলো। দুর্ঘটনায় শিশুটি আহত হয় বলে জানা যায়। দুর্ঘটনার পরবর্তী সময় এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত শিশুকে বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান। । ঘটনার কিছুসময় পর ঘটনাস্থলে উপস্থিত হয় মনপাথর ফাঁড়ির পুলিশ।

Releated Posts

শিখ সম্প্রদায়ের জন্য সরকারি সহায়তা আরও কার্যকর করতে সমীক্ষা, রাজ্যসভায় জানালেন কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): শিখ সম্প্রদায়ের জন্য সরকারের বর্তমান জনসংযোগ ও কল্যাণমূলক উদ্যোগে কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত…

ByByNews Desk Jul 27, 2026

রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অনিয়মের অভিযোগে পুনর্গঠিত এসআইটি, সুপ্রিম কোর্টকে জানাল উত্তরপ্রদেশ সরকার

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টে জমা পড়া অনুদান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায়…

ByByNews Desk Jul 27, 2026

বিহার বন্ধে একে-৪৭ ব্যবহার নজিরবিহীন, পুলিশকর্মীকে সাসপেন্ড করা শুধু ‘আইওয়াশ’: তেজস্বী যাদব

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): বিহার বন্ধ চলাকালীন সিওয়ানে ছাত্র আন্দোলনের সময় একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশকর্মীকে…

ByByNews Desk Jul 27, 2026

হইচই নয়, ছাত্রদের স্বার্থে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে আলোচনা হোক: বিরোধীদের আর্জি কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস রোধে আনা ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ নিয়ে সংসদে…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top