News Flash

  • Home
  • Uncategorized
  • Surround the police station : গনহত্যা কান্ডে জড়িত থাকার অভিযুক্তদের বিরুধ্বে আইনি ব্যবস্থা গ্রহন না করার দাবীতে থানা ঘেরাও
Image

Surround the police station : গনহত্যা কান্ডে জড়িত থাকার অভিযুক্তদের বিরুধ্বে আইনি ব্যবস্থা গ্রহন না করার দাবীতে থানা ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৯ জুলাই।। গত ২০ই জুন চোর সন্দেহে গনহত্যা কান্ডে জড়িত থাকার অভিযুক্তদের গ্রেপ্তার এবং আইনি ব্যবস্থা গ্রহন না করার দাবী জানিয়ে মুংগিয়াকামি থানা ঘেরাও করে এলাকাবাসী।ঘটনা সোমবার দুপুর নাগাদ । গণহত্যা কান্ডে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ না করার দাবি জানিয়ে থানা ঘেরাও এবং ডেপুটেশনে শামিল হল এলাকার উত্তপ্ত জনগণ। উল্লেখ্য গত জুন মাসের ২০ তারিখ গরু চোর সন্দেহে হত্যাকাণ্ডের সাথে জরিত থাকার সন্দেহে এখন পর্যন্ত চার জনকে আটক করে পুলিশ।

বর্তমানে চারজন আটককৃত ব্যক্তিরা আদালতের বিচারাধীন। আটককৃত 4 জনকে জিজ্ঞাসাবাদের পর আরো অনেক জনের নাম ও তথ্য পুলিশের হাতে উঠে আসে। পুলিশের তথ্য অনুসারে মুঙ্গিয়াকামি থানাধীন এবং কল্যান পুর থানাধীন বিভিন্ন এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুই থানায় আনা হচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ যাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে তারা নিরপরাধ। আরও অভিযোগতাদের কে বাদ দিয়ে অন্য আর কাওকে যেন জিজ্ঞাসাবাদের নামে হয়রানি না করা হয় । এবং জিজ্ঞাসাবাদের নামে পুলিশ অযথাই কে কেন্দ্র করে তীব্র বিরোধিতা করেন।

তাদের বক্তব্য হল পুলিশ যাদেরকে জিজ্ঞাসাবাদ করতে থানায় নিয়ে আসছেন তারা হত্যাকাণ্ডের সাথে জরিত নয়। তারা নিছক সাধারণ মানুষ। থানা ঘেরাও করাও এবং ডেপুটেশনের পূর্বে মুংগিয়াকামি বাজার এলাকায় বিক্ষোভ মিছিল সংঘটিত করে।পরে মিছিলটি মুঙ্গিয়াকামি থানায় এসে সাধারণ জনগণ ঘেরাও করে। দীর্ঘ প্রায় 5 ঘন্টা যাবত মুঙ্গিয়াকামি থানা ঘেরাও করে রাখে। ঘটনাস্থলে ছুটে আসে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সেনগুপ্ত এবং তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শুনা চরণ জমাতিয়া। ঘেরাও কারীদের সাথে এবং তাদের দাবি দেবেন বলে আশ্বাস দিলে বিক্ষোভকারীরা মুক্ত করে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top