News Flash

  • Home
  • প্রধান খবর
  • সন্দেহভাজন যুবককে গণপিটুনি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি
Image

সন্দেহভাজন যুবককে গণপিটুনি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

আগরতলা, ১৬ জুলাই : রাজধানী আগরতলা শহরের মেলার মাঠ এলাকায় সন্দেহভাজন এক যুবককে আটক করে বেধড়ক মারধর করা হয়েছে। তাতে সে গুরুতর ভাবে আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রাজধানী আগরতলা শহরে মেলার মাঠ এলাকায় চোর সন্দেহে এক যুবককে আটক করে বেধড়ক মারধর করেছে স্থানীয় জনগণ ও একাংশ ব্যবসায়ী। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেছে পুলিশ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, বটতলা মেলার মাঠ এলাকায় ঐ যুবক সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। এক বেসরকারি নিরাপত্তাকর্মী তাকে আটক করে। খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ছুটে আসেন। স্থানীয় জনগণ তাকে জিজ্ঞাসাবাদ করলে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে ওই যুবক। উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে সন্দেহভাজন যুবককে আটক করে মারধর করার ঘটনায় জনমনে নানা প্রশ্ন করতে শুরু করেছে। এভাবে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ার বিভিন্ন মহল থেকে অসন্তোষ ব্যক্ত করা হয়েছে।

Releated Posts

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top