News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বেগ বাড়াচ্ছে করোনা, সিডনিতে দু’সপ্তাহের জন্য বাড়ল লকডাউন
Image

উদ্বেগ বাড়াচ্ছে করোনা, সিডনিতে দু’সপ্তাহের জন্য বাড়ল লকডাউন

সিডনি, ১৪ জুলাই (হি.স.): আগামী দু’সপ্তাহ বাড়িতেই থাকতে হবে সিডনির ৫০ লক্ষ মানুষজনকে। কোভিডের ডেল্টা প্রজাতিকে রুখতে দু’সপ্তাহের জন্য লকডাউন লাগু হয়েছে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনিতে। বুধবার সিডনির প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান জানিয়েছেন, আরও অন্তত দু’সপ্তাহ লকডাউনের মধ্যেই থাকতে হবে সিডনির বাসিন্দাদের।

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহরে ইতিমধ্যেই আংশিক লকডাউনের তৃতীয় সপ্তাহ চলছে, কোভিডের ডেল্টা প্রজাতিকে রুখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সিডনি। বিগত ২৪ ঘন্টায় সিডনিতে নতুন করে ৯৭ জন মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার আগের দিন সংখ্যা ছিল ৮৯। সিডনির প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান জানিয়েছেন, “এই কথা বলতে গিয়ে আমি ব্যথিত, কিন্তু আমাদের লকডাউনের মেয়াদ বাড়াতেই হচ্ছে, অন্ততপক্ষে আরও দু’সপ্তাহের জন্য।” ১৬ জুলাই সিডনিতে লকডাউন শেষ হওয়ার কথা ছিল, নতুন করে বাড়ানোর ফলে আগামী ৩০ জুলাই অবধি সিডনিতে লাগু থাকবে ভাইরাস লকডাউন।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top