News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Pushkar Kanwar Yatra : তৃতীয় ঢেউ ‘অনিবার্য’, পুষ্করের কাছে কানওয়ার যাত্রা বাতিলের আর্জি আইএমএ-র
Image

Pushkar Kanwar Yatra : তৃতীয় ঢেউ ‘অনিবার্য’, পুষ্করের কাছে কানওয়ার যাত্রা বাতিলের আর্জি আইএমএ-র

দেহরাদূন, ১৩ জুলাই (হি.স.): উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে বিশেষ অনুরোধ জানাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ), উত্তরাখণ্ড। করোনা-মহামারীর তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণ করতে প্রস্তাবিত কানওয়ার যাত্রা (জুলাই-আগস্ট) বাতিলের অনুরোধ জানাল আইএমএ, উত্তরাখণ্ড। আইএমএ, উত্তরাখণ্ডের পক্ষ থেকে ডাঃ অজয় খান্না জানিয়েছেন, “বহু বিশেষজ্ঞদের বক্তব্য অনুযায়ী, দেশের দরজায় কড়া নাড়তে চলছে তৃতীয় ঢেউ, তাই আইএমএ উত্তরাখণ্ডের পক্ষ থেকে অনুরোধ করছি প্রস্তাবিত কানওয়ার যাত্রা (জুলাই-আগস্ট) বাতিলের জন্য।”

ভারতে করোনার তৃতীয় ঢেউ একপ্রকার ‘অনিবার্য’। অথচ উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ-সহ দেশের বিভিন্ন পর্যটনস্থানে ভিড় বাড়ছে পর্যটকদের। ঘুরতে যাওয়া আপাতত বন্ধ রাখতে আর্জি জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এই পরিস্থিতিতে কঠোর হল উত্তরাখণ্ড সরকার। মঙ্গলবার উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি এখন থেকে পর্যটনস্থানের পরিস্থিতি উদ্বেগজনক হয়, তাহলে জেলাশাসক দায়বদ্ধ থাকবেন। সাপ্তাহিক ছুটির দিনে জনসমাগমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে তাঁদের। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে জেলাশাসকদের।”

Releated Posts

অসম বন্যা: ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করবেন সব বিধায়ক

গুয়াহাটি, ২৮ জুলাই (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে দাঁড়াতে রাজ্যের সব বিধায়ক তাঁদের এক মাসের বেতন…

ByByNews Desk Jul 28, 2026

আসামের বন্যা পরিস্থিতি নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, সবরকম সহায়তার আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): আসামের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের সাংসদদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে…

ByByNews Desk Jul 28, 2026

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top