News Flash

  • Home
  • Uncategorized
  • Selfless service : কমিউনিটি হেলথ অফিসারের নিঃস্বার্থ সেবাতেই প্রাণ ফিরে পেলো ঋতিকা
Image

Selfless service : কমিউনিটি হেলথ অফিসারের নিঃস্বার্থ সেবাতেই প্রাণ ফিরে পেলো ঋতিকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ঋতিকা৷ বয়স মাত্র ২ মাস ১৫ দিন৷ ফুটফুটে শিশুটি মায়ের কোল আলো করে এলেও তার এই পথ এতোটাও মসৃণ ছিলো না৷ মা মারি ত্রিপুরা গর্ভকালীন সময়ে বিভিন্ন সমস্যায় ভুগছিলেন৷ তার বয়স ছিলো ১৭ বছর৷ উচ্চ ঝঁকিপূর্ণ সমস্যার মধ্যে একটি প্রধান কারণ ছিলো বয়স৷ তার উপর ছিলো রক্তাল্পতার সমস্যা৷ প্রধানমন্ত্রী মাত’ত্ব সুুরক্ষা অভিযানের অন্তর্গত নিয়মিত প্রাক প্রসব পরিষেবা সেইসঙ্গে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খেলেও সময়ের অনেক আগেই তার প্রসব যন্ত্রণা শুরু হয়৷ ২৪ এপ্রিল দক্ষিণ জেলার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৮ মাসের অন্ত:সত্বা অবস্থাতেই ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক কন্যা শিশুর জন্ম দেন৷


হাসপাতাল থেকে বাড়িতে আসার পর কমিউনিটি হেলথ অফিসার অরিন্দম দেব এবং আশাকর্মী মমতা ত্রিপুরা বাড়িতে গিয়ে নবজাত শিশুটির নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে থাকেন৷ কিন্তু শিশুটির ওজন প্রতিনিয়তই কমছিলো এবং শিশুর দেহের তাপমাত্রাও বেড়েই চলছিলো৷ একটা সময় শিশুটির ওজন কমে ১ কিলো ৯০০ গ্রাম হয়ে যায় এবং তাপমাত্রা বেড়ে দাঁড়ায় ১০৫ ডিগ্রি ফারেনহাইট৷ শিশুর অবস্থা সঙ্কটজনক দেখে কমিউনিটি হেলথ অফিসার অরিন্দম দেব তাকে কলাছড়া হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু সেখান থেকেও ভারপ্রাপ্ত চিকিৎসক শিশুটিকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করে দেন৷ পেশায় রাবার চাষি শিশুটির বাবা জীবনমোহন ত্রিপুরা কোনও রকমে দিন গুজরান করেন৷ শিশুটিকে হাসপাতালে রেখে চিকিৎসা করার সামর্থ তার নেই৷ অগত্যা অসহায় বাবা-মা শিশুটিকে বাড়িতে নিয়ে আসে৷ শিশুটির অবস্থা ক্রমেই অবনতি হতে থাকে৷


বাবা-মা হাল ছেড়ে দিলেও হাল ছাড়েননি কমিউনিটি হেলথ অফিসার অরিন্দম দেব৷ শিশুটিকে সুুস্থ করার বিষয়টি তিনি একটি চ্যালে’ হিসেবেই নিলেন৷ বাড়িতে গিয়ে নিয়মিত শিশুটির সেবা করতে থাকেন৷ শিশুটির দেহের তাপমাত্রা বেশি থাকায় তিনি নিয়মিত কোল্ড স্প’ করতে থাকেন৷ দিনের পর দিন শিশুটি দুর্বল হয়ে পড়ে মায়ের দুধও সঠিকভাবে খেতে পারছিলো না৷ একটা সময় শিশুটির ওজন কমে গিয়ে দাঁড়ায় ১ কেজি ৫০০ গ্রাম৷ কমিউনিটি হেলথ অফিসার অরিন্দম দেব তখন মায়ের দুধ বাটিতে নিয়ে চামচ দিয়ে শিশুটিকে দুধ খাওয়াতে থাকেন৷ সেই সাথে মায়ের বুকের সাথে শিশুকে আগলে রাখার পদ্ধতি প্রয়োগ করতে থাকেন৷ এইভাবেই প্রতিনিয়ত বাড়িতে গিয়ে কমিউনিটি হেলথ অফিসার অরিন্দম দেব শিশুটির সেবা করতে থাকেন৷ ধীরে ধীরে শিশুটি সুুস্থ হতে থাকে৷ দেহের তাপমাত্রাও কমে যায়৷ ওজনও বাড়তে থাকে৷ কমিউনিটি হেলথ অফিসার অরিন্দম দেবের পরিচর্যায় শিশুটির ওজন বেড়ে দাঁড়ায় ২ কেজি ৭৫০ গ্রাম৷ শিশুটিকে সুুস্থ মায়ের কোলে ফিরিয়ে দিলেন৷ এখন শিশুটির বয়স ২ মাস ১৫ দিন৷ আর শিশুটির ওজন ৩ কিলো ৭০০ গ্রাম৷ কমিউনিটি হেলথ অফিসার অরিন্দম দেবের উপস্থিত বুদ্ধি, বিশ্বাস, নি:স্বার্থ সেবা আর আন্তরিকতার ফলেই সুুস্থ হয়ে ওঠে শিশুটি৷ মা বাবার অনুরোধে কমিউনিটি হেলথ অফিসার অরিন্দম দেব শিশুটির নাম দিলেন ঋতিকা৷ কমিউনিটি হেলথ অফিসার অরিন্দম দেবের ছোঁয়াতেই প্রাণ ফিরে পেলো ঋতিকা৷ জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখার পক্ষ থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top