News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura : দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু
Image

Tripura : দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ১২ জুলাই : সোমবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের। ঘটনা ধুমাছড়ায়। একটি বাইক ও লরির মধ্যে সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সোমবার সাত সকালে বাইক দুর্ঘটনায় নিহত এক যুবক। ঘটনার বিবরণে জানা যায় ধূমাছড়ার বাসিন্দা অশোক ধাংশু(৪৫) টিআর০৪৯৯৭৪ এর একটি এচিভার বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি এনএল০১এল৫৪০৩ লরির সামনের চাকার নিচে পরে যায় ঐ যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা এসে গাড়ির নিচ থেকে তাকে উদ্ধার করে । মৃতদেহটি উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয়। আমবাসা থানার পুলিশ তার দেহ শনাক্ত করে । সঙ্গে সঙ্গে তার পরিবারের লোকদের খবর দেওয়া হয় । পুলিশ একটি মামলা গ্রহণ করেছে ।তবে লরির চালক পলাতক বলে জানায় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top