News Flash

  • Home
  • প্রধান খবর
  • Submerged in abyss of Gumti : প্রবল বর্ষণে বনদপ্তরের চেকপোস্ট গোমতীর অতল জলে তলিয়ে গেছে
Image

Submerged in abyss of Gumti : প্রবল বর্ষণে বনদপ্তরের চেকপোস্ট গোমতীর অতল জলে তলিয়ে গেছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই।। প্রবল বর্ষণে বনদপ্তরের চেকপোস্ট গোমতীর অতল জলে তলিয়ে গেছে। এ ব্যাপারে বনদপ্তর কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সম্প্রতিক ভারী বর্ষণে রাজ্যের বহু জনবসতি এলাকা এবং কৃষি জমি ব্যপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাদ যায়নি গোমতী জেলাসদর উদয়পুর মহকুমাও।

এই মহকুমার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে ও কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।তার রেশ কাটতে না কাটতেই উদয়পুর মহকুমার বনদুয়ার ২ নং ফুলকুমারি এলাকায় গোমতি নদীর তীরে গোমতি রিভার চেকপোস্টটি গোমতি নদীতে তলিয়ে যেতে শুরু করেছে। এটি বনদপ্তরের একটি অতি গুরুত্বপূর্ণ চেকপোস্ট।। গোমতি নদীর এই এলাকাটি বনদুস্যদের এবং কাঠ পাচারকারিদের মৃগয়াক্ষেত্র বলে পরিচিত। কাঠপাচার রোধে বনদপ্তর ১৯৯৩ সালে বনদোয়ারের ২ নং ফুলকুমারি এলাকায় গোমতি রিভার চেকপোস্ট বসানো হয়।

তাতে অনেক সাফল্যও আসে।উদ্ধার হয় অতি মূল্যবান চোরাই কাঠ এবং প্রচুর বনজ সম্পদ। বর্তমান প্রবল বর্ষণে চেকপোস্টটির অবস্থা বেহাল। বন দপ্তরের অবহেলায় গোমতী নদীতে প্রায় তলিয়ে যাচ্ছে চেকপোস্টটি। চেকপোস্টটি তৈরীর পর থেকে আর মেরামত করা হয়নি বলে অভিযোগ। চেকপোস্টটি ভেঙে পড়ার ফলে বনদস্যুদের জন্য আবার কাঠ ও মূল্যবান বনজসম্পদ পাচারের মৃগয়াক্ষেত্রে পরিনত হয়েছে এলাকাটি।

Releated Posts

নিউ জার্সির অক্ষরধামে ভারতের ‘বৈচিত্র্যময়’ সংস্কৃতির প্রশংসায় গুজরাটের মুখ্যমন্ত্রী

ওয়াশিংটন, ২৩ আগস্ট (আইএএনএস): নিউ জার্সির রবিন্সভিলে অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ অক্ষরধামের প্রশংসায় পঞ্চমুখ হলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।…

ByByNews Desk Aug 23, 2026

বিশ্ব বিনিয়োগকারীদের কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে ভারতের মহাকাশ ক্ষেত্র: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জাতীয় মহাকাশ দিবসে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, মহাকাশ ক্ষেত্রে ভারতের…

ByByNews Desk Aug 23, 2026

‘নারী কারও সম্পত্তি নন, তাঁরা নিজেদেরই’, ‘মনুস্মৃতি মানসিকতা’ নিয়ে রাহুলের তীব্র আক্রমণ

পুনে, ২২ আগস্ট (আইএএনএস): নারীরাই দেশের সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করে পিতৃতান্ত্রিক সামাজিক কাঠামোর তীব্র সমালোচনা করলেন…

ByBySandeep Biswas Aug 22, 2026

মধ্যপ্রদেশে মদ টেন্ডারে কয়েকটি সংস্থার আধিপত্যের অভিযোগ, উচ্চপর্যায়ের তদন্তের দাবি কংগ্রেসের

ভোপাল, ২২ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে মদ বিক্রির টেন্ডারে কয়েকটি নির্দিষ্ট সংস্থার একচেটিয়া প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে স্বাধীন…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top