News Flash

Image

Accident at National Highway : জাতীয় সড়কে উল্টে গিয়েছে পাথর বোঝাই বেপরোয়া ট্রাক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ জুলাই৷৷ দ্রুতগতিতে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝপথে উল্টে যায় পাথর বোঝাই লরি৷ ঘটনা বিশালগড় থানাধীন রাস্তার মাথা বন্ধন ব্যাঙ্ক সংলগ্ণ জাতীয় সড়ক এলাকায়৷ জানা যায় টিআর ০১ এএফ ১৮৩৪ নম্বরের পাথরবোঝাই লরিটি বিশালগড় থেকে আগরতলা দিকে যাওয়ার সময় রাস্তার মাথা বন্ধন ব্যাংক সংলগ্ণ এলাকায় পৌঁছাতেই দুর্ঘটনার কবলে পড়ে৷


প্রত্যক্ষদর্শীরা জানায় ফিল্মি কায়দায় দ্রুতগতিতে গাড়িটি চালাতে গিয়েই ঘটে এই বিপত্তি৷ ভাগ্যক্রমে রাস্তা ফাঁকা থাকায় কেউ গুরুতর আহত কিংবা চোট পায়নি৷ যদিও অল্পবিস্তর আহত হয়েছে গাড়ির চালক৷জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে বিশালগড় ট্রাফিক দপ্তরের তেমন কোনো ভূমিকা লক্ষ করা যায় না গোটা থানা এলাকায়৷ মাসে দু-এক দিন স্পীড রাইডার মেশিন লাগানো হলেও অধিকাংশ সময়ে ন্যূনতম নাকা চেকিং পর্যন্ত করা হয় না বিশালগড়ে৷ এখন দেখার মাত্রাতিরিক্ত দুর্ঘটনার লাগাম টানতে কি ব্যবস্থা গ্রহণ করে বিশালগড় ট্রাফিক ইউনিট৷

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top