News Flash

  • Home
  • Uncategorized
  • Fuel Price Hike : কলকাতা থেকে চেন্নাই, জ্বালানির মূল্যবৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে দেশে
Image

Fuel Price Hike : কলকাতা থেকে চেন্নাই, জ্বালানির মূল্যবৃদ্ধিতে ক্ষোভ বাড়ছে দেশে

কলকাতা ও চেন্নাই, ১০ জুলাই (হি.স.): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস দেশবাসী, চিন্তা যেমন বাড়ছে তেমনই ক্ষোভ বাড়াচ্ছে পেট্রোল ও ডিজেল। পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিক্ষোভ দেখানো হল কলকাতা ও চেন্নাইতে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে শনিবার বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা। চেন্নাইয়ে বিক্ষোভ দেখান কমল হাসানের মাক্কাল নিধি মাইয়াম দলের কর্মীরা।

কলকাতায় এদিন পাটুলি, চেতলা, সেন্ট্রাল এভিনিউতে বিক্ষোভ দেখানো হয়। ঠেলাগাড়িতে স্কুটার চাপিয়ে চলে বিক্ষোভ। বিক্ষোভ দেখানো হয় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, সাগরের মন্দিরতলা বাজার-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। রাস্তায় টায়ার জ্বালিয়ে নানা প্রান্তে বিক্ষোভ দেখানো হয়। চেন্নাইয়ে এদিন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখান মাক্কাল নিধি মাইয়াম দলের কর্মীরা। দলের সহ-সভাপতি এ জি মৌর্য বলেছেন, “সরকারের কাছে জ্বালানি তেলের দাম কমানোর আবেদন জানাচ্ছি। দাম কমানোর আবেদন আমরা জানিয়েছি, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। আমরা রাস্তাতেই প্রতিবাদ দেখাবো।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top