News Flash

  • Home
  • বিদেশ
  • Tripura BJP : ত্রিপুরায় বিজেপির নতুন সংগঠন মন্ত্রীর দায়িত্বে কিশোর বর্মণ
Image

Tripura BJP : ত্রিপুরায় বিজেপির নতুন সংগঠন মন্ত্রীর দায়িত্বে কিশোর বর্মণ

আগরতলা, ৮ জুলাই (হি. স.) : ত্রিপুরায় নতুন সংগঠন মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন কিশোর বর্মণ। পূর্ণ দায়িত্ব নিয়ে খুব শিগ্রই তিনি ত্রিপুরার রাজনৈতিক হাল ধরবেন। বর্তমানে ওই দায়িত্ব সামলাচ্ছেন ফনিন্দ্র নাথ শর্মা।


আজ দিল্লি থেকে টেলিফোনে হিন্দুস্থান সমাচারকে কিশোর বাবু বলেন, এই মাত্র জানতে পেরেছি আমাকে ত্রিপুরার প্রভারী হিসেবে নিযুক্ত করা হচ্ছে। অনেক বড় চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এখন। কারণ, দল আমাকে অনেক বড় দায়িত্ব কাঁধে তুলে দিচ্ছে। তিনি বলেন, অনেকটা সময় পশ্চিমবঙ্গে সংগঠনের দায়িত্ব সামলেছি। এখন আমাকে ত্রিপুরার দায়িত্ব দেওয়া হচ্ছে। তাঁর উপর এত ভরসা করার জন্য তিনি রাষ্ট্রীয় সভাপতি জে পি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর মূল মন্ত্র সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। ওই মন্ত্রকে পাথেয় করেই সংগঠনের ভেতরে এবং বাইরে শক্তিশালী করা হবে। প্রসঙ্গত, কিশোর বর্মণ ত্রিপুরায় সিপাহীজলা জেলায় নলছরের বাসিন্দা। তিনি দীর্ঘ সময় ধরে পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলাচ্ছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তাঁর দারুন পরাক্রম দেখা গেছে।

Releated Posts

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তানজানিয়াকে ৮.৪ লক্ষ ডলারের অনুদান দিচ্ছে ভারত

রাষ্ট্রপুঞ্জ, ১ আগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিরুদ্ধে আর্থিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে তানজানিয়াকে ৮ লক্ষ ৪০ হাজার…

ByByNews Desk Aug 1, 2026

রুশ সেনা থেকে মুক্তি পেয়েছেন ১৩৯ ভারতীয়, বাকি নাগরিকদের ফিরিয়ে আনতে প্রচেষ্টা চলছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): রুশ সেনাবাহিনীতে যুক্ত থাকা ১৩৯ জন ভারতীয় নাগরিককে ইতিমধ্যেই মুক্ত করা হয়েছে এবং এখনও…

ByByNews Desk Jul 31, 2026

পিওজেকেতে সাধারণ মানুষের উপর দমন-পীড়নের তীব্র নিন্দা ভারতের, পাকিস্তানকে জবাবদিহির আওতায় আনার আহ্বান আন্তর্জাতিক মহলের প্রতি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীর (পিওজেকে)-এ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে পাকিস্তানের দমন-পীড়নের তীব্র নিন্দা জানাল…

ByByNews Desk Jul 31, 2026

মধেশে সাম্প্রদায়িক অশান্তির আবহে আঞ্চলিক দলগুলির সঙ্গে বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী

কাঠমান্ডু, ৩১ জুলাই (আইএএনএস): নেপালের দক্ষিণাঞ্চলীয় মধেশ প্রদেশে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক হিংসার আবহে শুক্রবার মধেশভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top