News Flash

  • Home
  • Uncategorized
  • Pratima Bhoumik Tripura : কেন্দ্রীয় মন্ত্রিসভার বিস্তার, সাংসদ প্রতিমা ভৌমিকের মন্ত্রিত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা
Image

Pratima Bhoumik Tripura : কেন্দ্রীয় মন্ত্রিসভার বিস্তার, সাংসদ প্রতিমা ভৌমিকের মন্ত্রিত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা

আগরতলা, ৭ জুলাই : ভারতের রাজনীতির ইতিহাসে এই প্রথম ত্রিপুরার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিস্তারে সাংসদ প্রতিমা ভৌমিকের মন্ত্রিত্ব পাওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে তিনি দিল্লিতে রয়েছেন। রাষ্ট্র মন্ত্রী হিসেবে তাঁর নিযুক্তি হতে চলেছে। এমনটাই দাবি সূত্রের।

প্রসঙ্গত, মোদী-২ সরকারের প্রথম মন্ত্রিসভার বিস্তার হচ্ছে। চুলচেরা বিশ্লেষণ শেষে সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের তালিকা ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ সিংহ গাঙ্গওয়ার এবং রমেশ নিশাঁক পোখরেল মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছেন। সূত্রের খবর, আজ মন্ত্রিসভার বিস্তারে উত্তর-পুর্বাঞ্চল থেকে অন্তত ৫ জন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পাবেন। তাঁদের মধ্যে সবার প্রথমে রয়েছেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। সূত্রের দাবি, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাংসদ প্রতিমা ভৌমিকও কেন্দ্রীয় সরকারে রাষ্ট্রমন্ত্রী হিসেবে স্থান পাবেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top