News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে নিজের বাড়িতে খুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী, ধৃত লন্ড্রিম্যান

দিল্লিতে নিজের বাড়িতে খুন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর স্ত্রী, ধৃত লন্ড্রিম্যান

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): দিল্লিতে নিজের বাড়িতে খুন হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি রঙ্গরাজন কুমারমঙ্গলমের স্ত্রী কিট্টি কুমারমঙ্গলম। মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারের বাড়িতে খুন করা হয়েছে কিট্টি কুমারমঙ্গলমকে। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ, সে পেশায় লন্ড্রিম্যান। বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পেশায় আইনজীবী কিট্টি (৬৮)-কে খুনের অভিযোগে রাজু লক্ষ্মণ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ২৪ বছরের ওই যুবক কিট্টির বাড়ির লন্ড্রিম্যান। পুলিশের দাবি, ডাকাতি করার উদ্দেশ্যেই সঙ্গীদের নিয়ে ওই বাড়িতে ঢুকেছিল সে।

দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ-পশ্চিম) ইঙ্গিতপ্রতাপ সিং জানিয়েছেন, মঙ্গলবার রাত ৮.৩০ মিনিট নাগাদ দু’জন সঙ্গীকে নিয়ে কিট্টির বা়ড়িতে গিয়েছিল লন্ড্রিম্যান রাজু। রাজু দরজার ঘণ্টি বাজালে তা খুলে দেয় কিট্টির পরিচারিকা। ওই পরিচারিকাকে একটি ঘরে আটকে রাখে দু’জন। এরপর রাজুর সঙ্গীরা ওই বাড়িতে ঢুকে ডাকাতি করেছে। ডাকাতির সময় কিট্টিকে হেনস্থাও করা হয়, তাঁকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ খুন করা হয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে, বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top