News Flash

  • Home
  • Uncategorized
  • private tution: তুইসিন্দ্রাইয়ে সরকারি বিদ্যালয়ের শিক্ষকের প্রাইভেট টিউশন বাণিজ্য নিয়ে বাড়ছে ক্ষোভ
Image

private tution: তুইসিন্দ্রাইয়ে সরকারি বিদ্যালয়ের শিক্ষকের প্রাইভেট টিউশন বাণিজ্য নিয়ে বাড়ছে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৬ জুলাই৷৷ বর্তমান করোনা পরিস্থিতি সময় কালে টিউশন বাণিজ্য চালিয়ে শিক্ষকরা তাদের মর্যাদা হারাচ্ছে৷ দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ শিক্ষকদের টিউশন বাণিজ্যের মধ্য দিয়ে করোনা সংক্রমণের হার বাড়ছে নিত্যদিন, মৃত্যুর মিছিল ও অব্যাহত৷


এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক শিক্ষক বাবু উনার টিউশন বাণিজ্যকে ক্রমান্বয়ে সাথে পাল্লা দিয়ে তীব্র থেকে তীব্রতর করে তুলছে৷ অথচ উনি আবার তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই বাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষক পদে চাকুরী করেন৷ ওই গুণধর শিক্ষকের নাম নন্দ লাল চৌধুরী৷ ছাএ মহলে পরিচিত নন্দু স্যার৷উনি গত কয়েকদিন ধরে জ্বর সংক্রমণে ভুগছিলেন তেলিয়ামুড়ার গৌরাঙ্গ টিলা স্থিত নিজ বাড়িতেই৷ এই জ্বর সংক্রমণ নিয়েই সরকারি সুকলের শিক্ষক নন্দ লাল চৌধুরী নিজ বাড়িতেই টিউশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রীদের নিয়ে৷


রাজ্য শিক্ষা দপ্তরের বিধি নিষেধ গুলিকে বগলদাবা করে ওই শিক্ষকের টিউশন বাণিজ্য৷ টিউশন বাণিজ্যের কক্ষের ফটকে তালা ঝুলিয়ে সাধারণ মানুষকে বুঝাতে চাইছেন টিউশন বাণিজ্যে তিনি লিপ্ত নন৷ অথচ বাস্তব চিত্র অন্যরকম৷ টিউশন বাণিজ্য নিয়ে ওই গুণধর শিক্ষককে জিজ্ঞাসা করা হলে তিনি সুবোধ বালকের মতো চুপটি করে নিজ কক্ষ থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে থাকেন তা-ও আবার মাক্স বিহীন অবস্থায়৷


কিন্তু উনার টিউশন বাণিজ্যের কক্ষে গিয়ে প্রত্যক্ষ করা গেল ছাত্র-ছাত্রীরা যেমন মাক্স বিহীন অবস্থায়, তেমনি জ্বরে আক্রান্ত শিক্ষক নন্দ লাল চৌধুরী ও ছিলেন মাক্স বিহীন অবস্থায়৷তিনি জ্বরে আক্রান্ত হলেও করুণা পরীক্ষা করেননি৷ শিক্ষক বাবু ক্যামেরার সামনে কিছু না বললেও এলাকারই এক প্রমিলা তেড়ে-ফুঁড়ে আসেন শিক্ষকের পক্ষ নিয়ে৷
শক্ষক বাবুর পক্ষে সাফাই দিতে গিয়ে ওই প্রমিলা জানায়, শিক্ষক নন্দ লাল চৌধুরী অসুস্থ, জ্বরে আক্রান্ত তিনি৷ প্রশ্ণ থেকে যায় একজন শিক্ষক জ্বরে আক্রান্ত হয়ে ও এবং শিক্ষা দপ্তরের টিউশন বাণিজ্যের গাইডলাইন কে বগলদাবা করে কিভাবে টিউশন বাণিজ্য চালিয়ে যাচ্ছেন৷ বকলমে শিক্ষক বাবু আবার নবম ও দশম শ্রেণীর ছাত্র-ছাত্রী এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের অর্থের বিনিময়ে পাঠ দান করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top