News Flash

  • Home
  • Uncategorized
  • bjp provided materials: গোমতী জেলা হাসপাতালের সাফাইকর্মীদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী প্রদান বিজেপির
Image

bjp provided materials: গোমতী জেলা হাসপাতালের সাফাইকর্মীদের ব্যবহারের জন্য বিভিন্ন সামগ্রী প্রদান বিজেপির

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৬ জুলাই৷৷ আজ উদয়পুর টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতলে সাফাই কর্মীদের হাতে হাসপাতাল পরিষ্কার করার প্রয়োজনীয় সামগ্রী হিসাবে কিছু ঝাড়ু ও হ্যান্ড গ্লাভস ও ফিনাইল তুলে দেওয়া হয় বি জে পি ৩১ আর.কে.পুর মন্ডলের পক্ষ থেকে৷

পাশাপাশি উদয়পুর পুর পরিষদের পক্ষ থেকে হাসপাতালের প্রতিটি ওয়ার্ড থেকে আবর্জনা বা ময়লা ফেলানোর জন্য ২টি ময়লা ফেলানোর ট্রলি দেওয়া হয় ঊ মন্ডলের পক্ষ থেকে সামগ্রী গুলি প্রদান করেছেন ৩১আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস ,সাথে উপস্থিত ছিলেন মন্ডল সাধারণ সম্পাদক দেবাশীষ রায় বর্মন ,মন্ডল সদস্য অম্লান চৌধুরী ,যুব মোর্চার মন্ডল সাধারণ সম্পদক ভোলা দেব ,শক্তিকেন্দ্র ইনচার্জ কুলক চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তা গন৷পুর পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পুর পরিষদের টাউন সুপারভাইজার লিটন চক্রবর্তী৷

৩১ আর কে পুর মন্ডল এবং উদয়পুর পুর পরিষদের এইসকল সামগ্রী পাওয়ার ফলে হাসপাতাল পরিষ্কারের ক্ষেত্রে অনেকটাই উপকার হয়েছে বলে জানান হাসপাতালে সাফাই কর্মীরা৷ আগামী কিছু দিন হাসপাতালের স্বচ্ছতা বজায় রাখতে এই সামগ্রীর গুরত্ব অপরিসীম বলে অভিজ্ঞ মহল অভিমত ব্যক্ত করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top