News Flash

  • Home
  • Uncategorized
  • ফের মূল্যবৃদ্ধি! দিল্লি ও কলকাতায় ১০০ টাকা ছাড়াল পেট্রোল
Image

ফের মূল্যবৃদ্ধি! দিল্লি ও কলকাতায় ১০০ টাকা ছাড়াল পেট্রোল

নয়াদিল্লি, ৭ জুলাই (হি.স.): ফের বাড়ল পেট্রোলের দাম, মূল্যবৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই ডিজেলও। বাড়তে বাড়তে দিল্লি ও কলকাতায় ১০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল পেট্রোলের দাম, ডিজেলের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গিয়েছে। দিল্লি ও কলকাতার পাশাপাশি ভোপালে ১০৯ টাকা ছুঁইছুঁই পেট্রোলের দাম, মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৬.২৫ টাকা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষ। বুধবার বাহনে পেট্রোল অথবা ডিজেল ভরতে গিয়ে কেউ বলেছেন, “কোভিড-পরিস্থিতি বেতন বাড়েনি, কিন্তু পেট্রোলের দাম বেড়েই চলেছে। মানুষের কথা সরকার তো শুনছেই না, বিরোধীরাও কর্ণপাত করছে না।” কেউ আবার বলেছেন, “জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি রুখতে অপারগ সরকার।”

বুধবার মূল্যবৃদ্ধির পর রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ১০০.২১ টাকা এবং ডিজেল ৮৯.৫৩ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-১০০.২৩ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯২.৫০ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৬.২৫ টাকা এবং ডিজেল ৯৭.০৯ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০১.০৬ টাকা এবং ডিজেল ৯৪.০৬ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০৩.৫৬ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯৪.৮৯ টাকা।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top