News Flash

  • Home
  • Uncategorized
  • promotion: ত্রিপুরা পুলিশের ৩৯ জন কর্মীর এডহক পদোন্নতি
Image

promotion: ত্রিপুরা পুলিশের ৩৯ জন কর্মীর এডহক পদোন্নতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই৷৷ ত্রিপুরা পুলিশে ৩৯ জনকে এডহক ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে৷ সাম্প্রতিক ত্রিপুরা সরকারের পদোন্নতি রুলস-র ভিত্তিতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাতে, ওই ৩৯ জন গ্রেড-১ পুলিশ কর্মী গ্রেড-২ হিসেবে পদোন্নতি পাচ্ছেন৷ তবে, তারা অন্যান্য কোন সুযোগ সুবিধা পাবেন না৷


সম্প্রতি ত্রিপুরা সরকার পদোন্নতি রুলস প্রনয়ন করেছে৷ তাতে সমস্ত দফতরে যোগ্যদের এডহক ভিত্তিতে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে৷ স্থায়ী পদোন্নতি সম্ভব হচ্ছে না, কারণ পদোন্নতিতে সংরক্ষণ মামলা বিচারাধীন রয়েছে৷ ইতিপূর্বে টিসিএস আধিকারিকদের পদোন্নতি দেওয়া হয়েছে৷ এখন পুলিশেও এডহক পদোন্নতির ব্যবস্থা করেছে ত্রিপুরা সরকার৷


আজ ৩৯ জন টিপিএস গ্রেড-১ পুলিশ কর্মীর পদোন্নতির তালিকা প্রকাশিত হয়েছে৷ তাদের মধ্যে ১৯ জন সাধারণ শ্রেণীভুক্ত, তপশিলি জাতির ৭ জন এবং ১৩ জন তপশিলি জনজাতি আধিকারিক পদোন্নতি পাচ্ছেন৷


বিজ্ঞপ্তি অনুসারে তাদের বেতন কাঠামো একই থাকবে৷ এমনকি তারা বর্তমানে যে পদে কর্মরত রয়েছেন তাতেই বহাল থাকবেন৷ সুপ্রিম কোর্টের রায়ের সাপেক্ষে পরবর্তী সময়ে পদোন্নতি নির্ভর করবে৷ এক্ষেত্রে সিনিওরিটি বিবেচিত হবে না এবং স্থায়ী পদোন্নতি বলেও টা গণ্য করা হবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top