News Flash

  • Home
  • Uncategorized
  • Startup Tripura : স্টার্ট-আপ ত্রিপুরা সপ্তাহের সূচনা
Image

Startup Tripura : স্টার্ট-আপ ত্রিপুরা সপ্তাহের সূচনা

আগরতলা, ৫ জুলাই : ত্রিপুরায় আজ এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শংকর প্রসাদ এবং মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার ভার্চুয়াল মাধ্যমে স্টার্ট-আপ সপ্তাহের সূচনা করেছেন। স্বাভাবিকভাবে, ত্রিপুরাও মুলশ্রুতে পৌছানোর দিকে পা বাড়িয়ে দিয়েছে বলেই মনে হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, নতুন স্বপ্ন নিয়ে আজ থেকে ত্রিপুরা সরকারের উদ্যোগে সূচনা হল স্টার্ট-আপ সপ্তাহের। ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। আমি তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করি। তাঁর কথায়, ত্রিপুরা ভৌগলিক ভাবে ছোট হলেও স্টার্ট-আপের জন্য বড় এলাকার প্রয়োজন হয় না। আমাদের সবচেয়ে বড় সুবিধা, পাশেই বাংলাদেশের বাজার রয়েছে। যা আমাদের জন্য অর্থনৈতিক ভাবে কার্যকরী হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমের ফলে চিটাগাঙ বন্দর খুলে গিয়েছে। ত্রিপুরা-বাংলাদেশ সড়ক যোগাযোগের মাধ্যম হিসেবে চালু হয়েছে মৈত্রী সেতুও। আইটির ক্ষেত্রেও বিকাশ সাধিত করাই আমাদের লক্ষ্য। যা বহু মানুষের কর্মসংস্থানের নতুন আঙিনা হয়ে উঠবে। তিনি জানান, আজ প্রথম দিনেই ত্রিপুরার ২০০০ যুবক-যুবতী এই কর্মসূচীতে যুক্ত হয়েছেন। ন্যাশনাল পোর্টালেও ত্রিপুরার ৩৫টি স্টার্ট-আপ রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ত্রিপুরা সরকারের এই উদ্যোগ সমগ্র উত্তর-পূর্বের তরুণ প্রজন্মের কাছে উদ্দীপক হয়ে উঠবে। প্রধানমন্ত্রী উত্তর-পূর্বকে যে অর্থনৈতিক হাব বানানোর স্বপ্ন দেখেছেন আমরা তা সফল করতে পারব, দৃঢ়তার সাথে বলেন তিনি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top