News Flash

  • Home
  • Uncategorized
  • Lalu Prasad Yadav : মুদ্রাস্ফীতি ও বেকারত্ব মানুষের কোমর ভেঙে দিয়েছে : লালুপ্রসাদ যাদব
Image

Lalu Prasad Yadav : মুদ্রাস্ফীতি ও বেকারত্ব মানুষের কোমর ভেঙে দিয়েছে : লালুপ্রসাদ যাদব

পাটনা, ৫ জুলাই (হি.স.): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল। আরজেডি-র প্রতিষ্ঠা দিবসে আত্মবিশ্বাসের সঙ্গে এমনই জানালেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। দেখতে ২৫ বছর হয়ে গেল লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের প্রতিষ্ঠার। ২৫ বছর পূর্ণ হওয়ায় সোমবার দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অংশ নেন লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবী।

দলের প্রতিষ্ঠা দিবসে লালুপ্রসাদ যাদব বলেছেন, “আরজেডি-র ভবিষ্যৎ ভীষণ উজ্জ্বল। আমি পাঁচজন প্রধানমন্ত্রীকে দেখেছি ও তাঁদের প্রধানমন্ত্রী হতে সহায়তা করেছি। ভবিষ্যতে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। মুদ্রাস্ফীতি ও বেকারত্ব মানুষের কোমর ভেঙে দিয়েছে।” লালুপ্রসাদ যাদব আরও বলেছেন, “আমি সকলকে বলতে চাই, আমরা পিছপা হচ্ছি না। আমরা ভেঙে পড়ব না। আমার শাসন ছিল গরিবদের শাসন। মানুষের বিশ্বাস ছিল আরজেডি সমস্যার সমাধান করতে পারবে।”

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top