News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার দু’টি দিক : হরসিমরত
Image

কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার দু’টি দিক : হরসিমরত

চন্ডীগড়, ৫ জুলাই (হি.স.): কংগ্রেসের বিরুদ্ধে এবার আরও তীব্র আক্রমণ শানালেন শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল। সোমবার হরসিমরত কংগ্রেসকে আক্রমণ করে বলেছেন, কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার দু’টি দিক। পঞ্জাব সরকারের বিরুদ্ধে তোপ দেগে তাঁর মন্তব্য, পঞ্জাবে ডাকাতদের সরকার। পঞ্জাবে আগামী বছরই বিধানসভা নির্বাচন, ভোটের এখনও অনেক বাকি। এই সময় থেকেই শুরু হয়ে গিয়েছে অমরিন্দর সিং সরকারকে আক্রমণের পালা।

শিরোমণি অকালি দলের নেত্রী হরসিমরত কৌর বাদল সোমবার বলেছেন, “এটা ডাকাতদের সরকার। কংগ্রেস ও দুর্নীতি একই মুদ্রার দু’টি দিক।” তিনি আরও বলেছেন, “কংগ্রেস নিজের অস্ত্র ফেলে দিয়েছে। তাঁরা পরাজয় মেনে নিয়েছে। সমগ্র পঞ্জাব এখন রাস্তায় নেমে পড়েছে। বিদ্যুৎ নিয়ে বিশৃঙ্খলা, কিন্তু সরকার মোটেও উদ্বিগ্ন নয়। শুধুমাত্র নিজেদের পদ টিকিয়ে রাখতে তাঁরা দিল্লি যাচ্ছেন।”

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top